ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান নগরীতে রাজপাড়ায় হেরোইন ও গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদে দ্রুতই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া: প্রধানমন্ত্রী সিংড়ায় ছেলের হাতে মা খুন, বস্তাবন্দি মরদেহের নারী

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে শর্মিষ্ঠা পানোলি গ্রেফতার

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০৩:৪৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০৩:৪৭:২৬ অপরাহ্ন
নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে শর্মিষ্ঠা পানোলি গ্রেফতার নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে শর্মিষ্ঠা পানোলি গ্রেফতার
নবীকে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় উস্কানিমূলক বিতর্কিত মন্তব্যের অভিযোগে শর্মিষ্ঠা পানোলিকে (২২) গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

গ্রেফতার শর্মিষ্ঠা পানোলি, তিনি আনন্দপুরের বাসিন্দা এবং পুণের সিমবায়োসিস ‘ল’ স্কুল থেকে বিবিএ এলএলবি করছেন।

অপারেশন সিঁদুর নিয়ে ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে একাধিক ভিডিয়ো করেন শর্মিষ্ঠা। তা সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। পাকিস্তানকে নিশানা করতে গিয়ে ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। শর্মিষ্ঠার ভিডিও দেখে ক্ষেপে ওঠে মুসলমান সমাজ। দায়ের হয় লিখিত অভিযোগ।

১৫ মে কলকাতার গার্ডেনরিচ থানায় শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬-এর ১-এর এ, ২৯৯, ৩৫২, ৩৫৩-এর ১-এর ৩ ধারায় রুজু হয় মামলা। আইনি নোটিস পাঠাতে গিয়ে পুলিশ দেখে শর্মিষ্ঠা এবং তাঁর পরিবার আনন্দপুরে নেই। এরপর তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। কলকাতা থেকে দেড় হাজার কিলোমিটার দূরে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শুক্রবার গ্রেফতারের পর শনিবার তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। এ দিন আলিপুর আদালতে পেশ করা হলে শর্মিষ্ঠা পানোলির ১৩ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭