ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

খসখসে ত্বক মোলায়েম হবে, হাত-পা নরম থাকবে সজনে তেলেই!

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৩:০১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৩:০১:১৬ অপরাহ্ন
খসখসে ত্বক মোলায়েম হবে, হাত-পা নরম থাকবে সজনে তেলেই! ছবি: সংগৃহীত
সজনে ফুল, সজনে ডাঁটা খাওয়ার চল আজকের নয়। এক সময় বাড়িতে বাড়িতে সজনে গাছ থাকত। খাওয়া ভাল এবং খেতে ভাল বলেই লোকে এই গাছের ফুল, ডাঁটা খেতেন। 

ভিটামিন এ, ই, সি, ক্যালশিয়াম, পটাশিয়াম, অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর সজনে গাছের পাতা থেকে ফল এবং ফুল। এটি এমন একটি গাছ যার প্রতিটি অংশই পুষ্টিগুণে ভরা এবং ব্যবহারযোগ্য। বাজারে মোরিঙ্গা অয়েল নামে বিক্রি হয় এই গাছের ফল থেকে পাওয়া তেল। সজনে বীজ থেকে তৈরি মোরিঙ্গা অয়েলই হতে পারে শীতের রূপচর্চার উপকরণ।

পুষ্টিবিদেরা বলছেন, ভিটামিন এ এবং সি-সমৃদ্ধ এই ভেষজে আয়রন, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, জিঙ্কের মতো খনিজও রয়েছে ভরপুর মাত্রায়। এ ছাড়া অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদানও রয়েছে এতে।

সজনের তেলের গুণ
১। মোরিঙ্গা অয়েল বা সজনের বীজ থেকে তৈরি তেল চুলে সিরামের মতো কাজ করে। ভিটামিন সি-এর গুণে ত্বক হয় সুন্দর। সজনে পাতায় মেলে অ্যান্টি-অক্সিড্যান্ট। তা ছাড়া সজনে তেল কিন্তু মোটেও চটেচটে বা ভারী নয়। হালকা তেল সহজেই ত্বকে মিশে যায়। শরীর এবং একই সঙ্গে মাথার ত্বকে ব্যবহার করলে চুলের আর্দ্রতা ধরে রাখতেও এটি সাহায্য করে।

২। সজনে তেলে ওলিক অ্যাসিড থাকে যা ত্বকের ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। এ ছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে যা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। তা ছাড়া, সজনের তেল চটচটে নয় বলে যে কোনও ধরনের ত্বকেই তা ব্যবহার করা যায়।

৩। বয়সের সঙ্গে সঙ্গে বা দূষণের কারণে ত্বকে কোলাজেনের মাত্রা কমতে থাকে, বলিরেখা পড়ে যায়। তবে মোরিঙ্গা অয়েল কোলাজেনের মাত্রা ঠিক করে এবং ত্বক টানটান রাখতে সাহায্য করে।

৪। প্রসাধনীতে ব্যবহৃত রাসায়নিক অনেক সময় নিঃশব্দে ত্বকের ক্ষতি করে। তবে মোরিঙ্গা তেলে সেই ভয় নেই। এতে উপস্থিত প্রাকৃতিক উপাদান ত্বক বান্ধব এবং ত্বকের জেল্লা বৃদ্ধিতেও সহায়ক।

মোরিঙ্গা তেল উপকারী হলেও প্রথম বার তা মাখার আগে প্যাচ টেস্ট জরুরি। হাতের কোনও অংশে তেল মেখে ঘণ্টা খানেক অপেক্ষা করুন। জ্বালা-চুলকানি না হলে সেটি গায়ে-মুখে মাখা যায়।

গায়ে এবং মুখেও তেলটি মাখা চলে। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে মোরিঙ্গা তেল মেখে নিন। তার পরে ময়েশ্চারাইজ়ার মাখুন। নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মোরিঙ্গা তেল মিশিয়েও মাখতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩