ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী শিগগিরই আসছে দুই লম্বা ছুটির সুযোগ নতুন এক দেশে হামলা চালাল ইরানের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০২:৫২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০২:৫২:০৫ অপরাহ্ন
রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১ ছবি: সংগৃহীত
মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন। ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মীর বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

নির্বাচন সামনে করে দেশজুড়ে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলের জন্য ব্যাপক অভিযান চালাচ্ছে সামরিক জান্তা। এরই অংশ হিসেবে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে বিমান থেকে বোমা ফেলা হয়।
 
ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াই হুন অং এই পরিস্থিতিকে ‘খুবই ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি। নিহতের সংখ্যা আরও বাড়বে। আহত হয়েছেন আরও ৬৮ জন।
 
রাতের বেলায় হাসপাতালের বাইরে সাদা কাপড়ে ঢাকা মৃতদেহ সারিবদ্ধভাবে পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে জান্তার মুখপাত্রের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।
 
রাখাইন রাজ্য প্রায় সম্পূর্ণরূপে আরাকান আর্মির (আআ) নিয়ন্ত্রণে রয়েছে। জাতিগত সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদী বাহিনীটি গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির বেসামরিক সরকারকে উৎখাত করার জন্য সামরিক অভ্যুত্থানের অনেক আগে থেকেই সক্রিয়।
 
বুধবার রাতে আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, রাত ৯:০০ টার দিকে বিমান হামলায় হাসপাতালে ভর্তি ১০ জন রোগী ‘ঘটনাস্থলেই নিহত’ হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক