ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

আসিফ-মাহফুজের সম্পদের হিসাব প্রকাশের দাবি

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০১:৫৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০১:৫৯:০৯ অপরাহ্ন
আসিফ-মাহফুজের সম্পদের হিসাব প্রকাশের দাবি ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী ছাত্র জনতা।

তাদের দাবি, দুই উপদেষ্টার অধীনে গত ১৭ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্রও প্রকাশ করতে হবে। 

প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেয়ার পরদিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এ দাবিতে দুর্নীতি দমন কমিশনের সামনে মানববন্ধন করে সংগঠনটি।
 
এই দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের (পিএস) বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে দুদক এখনো নীরব রয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।
 
তারা বলেন, দুর্নীতির কারণে এ দুই উপদেষ্টা তাদের প্রার্থিতার যোগ্যতা হারিয়েছেন। তাই যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা।
 
বক্তারা অভিযোগ করেন, বর্তমান দুদক দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

গত বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেছেন।
 
এদিন বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কি না, সে বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
 
একইদিন রাতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তাদের পদত্যাগ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। এর আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার