ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

শিক্ষা হবে উন্মুক্ত, হবে বাণিজ্যমুক্ত: অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম SATT

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০২:৫৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০২:৫৬:৪২ অপরাহ্ন
শিক্ষা হবে উন্মুক্ত, হবে বাণিজ্যমুক্ত: অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম SATT
“শিক্ষা হবে উন্মুক্ত, হবে বাণিজ্যমুক্ত”-এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম SATT Academy'র সংবাদ সম্মেলন।

শনিবার রাজশাহী নগরীর মাস্টারশেফ রেস্টুরেন্টের কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে তুলে ধরা হয় স্যাটের এক দশকের যাত্রা, ত্যাগ, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা।

প্রতিষ্ঠাতা এম. এ. রহমান (আজিজ) জানান, “আমি শুধু স্বপ্ন দেখাই না, তার বাস্তব রূপরেখাও আঁকি। আমার আয়, মেধা, সময় ও আরাম—সবকিছুই বিনিয়োগ করেছি এই একটাই লক্ষ্যে : যেন শিক্ষা হয় উন্মুক্ত, হয় বাণিজ্যমুক্ত।”

২০১৫ সালে যাত্রা শুরু করা স্যাট একাডেমি প্লাটফর্মটির বর্তমানে একটি অল-ইন-ওয়ান অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এতে একাডেমিক শিক্ষা, ভর্তি প্রস্তুতি, চাকরি ও স্কিল ডেভেলপমেন্ট একত্রে পাওয়া যায়।

বর্তমানে প্ল্যাটফর্মটিতে রয়েছে: ১ কোটির বেশি শিক্ষার্থী, ২০ লাখ প্রশ্ন, ১০ হাজার মডেল টেস্ট, ১ লক্ষ একাডেমিক কনটেন্ট, অহফৎড়রফ ও ডবন ভার্সনে অ্যাক্সেস যোগ্যতা।

প্রেস কনফারেন্সে আজিজুর রহমান বলেন,“স্যাট এখন কেবল একটি অ্যাপ নয়, এটি একটি চেতনা। ইতোমধ্যে আমরা ১০ মিলিয়নের বেশি শিক্ষার্থীকে ছুঁয়েছি। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশের ৬৪টি জেলায় অফলাইন সাপোর্ট হাব প্রতিষ্ঠা করা।”

তিনি জানান, প্রায় ১.৫ কোটি টাকা নিজের পুঁজি থেকে বিনিয়োগ করেছেন এই উদ্যোগে। নানা সামাজিক বাধা ও অপবাদ পেরিয়ে আজ স্যাট হয়ে উঠেছে একটি জাতীয় শিক্ষাবিপ্লবের প্রতীক।

ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে: দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ক্যারিয়ার রোডম্যাপ, গ্রামীণ শিক্ষার্থীদের জন্য অফলাইন টেস্ট সেন্টার, প্রযুক্তিনির্ভর নেতৃত্বগুণসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা,রাষ্ট্রীয় সহায়তা পেলে স্যাটের সব ফিচার ১০০% ফ্রি করার অঙ্গীকার।

প্রেস কনফারেন্সে আরও বক্তব্য রাখেন, জুনিয়র স্যাটিয়ান রেজওয়ান সিদ্দিক তামিম, ম্যানেজার নাজ্জার হোসেন রাজু, শিক্ষক মারুফ হোসেন, কনটেন্ট টিম লিডার ইফতেকার রহমান ধ্রুব এবং শিক্ষক ও ট্রেইনার মেহেরুন্নেসা মিম।

অনুষ্ঠানে ছিল এক দশকের সংগ্রামের চিত্রায়ন, তরুণদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য, প্রশ্নোত্তর পর্ব ও প্রেস কিট বিতরণ।

শেষে ফাউন্ডার বলেন, “টাকার পেছনে নয়, জ্ঞানের পেছনে দৌড়াও—তাহলেই একদিন সারা দুনিয়া তোমার পেছনে দৌড়াবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন