ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন

রাজশাহী নগরীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ১২:৩১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ১২:৩১:৩০ পূর্বাহ্ন
রাজশাহী নগরীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত রাজশাহী নগরীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত
রাজশাহী মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা- ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকালে রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় মেলার আয়োজন করে বিসিকের জেলা কার্যালয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, এটি একটি শুধু মেলা প্রাঙ্গণ নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে উদ্যোক্তা, ক্রেতা এবং ভবিষ্যৎ উদ্যোক্তাদের একটি মিলন মেলা বসে।

এই মেলা দশ দিনের হলেও এর মাধ্যমে জেলা প্রশাসন এবং বিসিকের সাথে উদ্যোক্তাদের যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কটা সারাবছর কাজে আসবে এবং উদ্যোক্তাদের কাজকে আরও সহজ করে দিবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিসিকের আঞ্চলিক পরিচালক মো. শফিকুল ইসলাম, বিসিকের জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজর সভাপতি মাসুদুর রহমান রিংকু, বিসিকের বিপণন বিভাগের বিপণন বিশ্লেষক রাকেশ রঞ্জন নাগ এবং নাসিব জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের শিল্পনগরী কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম।

বক্তাগণ বলেন, বিসিক দেশের ৬৪ জেলায় মেলা করে এই কারণে অনেক নতুন নতুন পণ্যের পরিচিতি বাড়ে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়। এবছর মেলায় অনেক লোকসমাগম দেখা গিয়েছে। মেলায় ৪০ লাখ টাকার ঊর্ধ্বে পণ্য বিক্রি হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে এই মেলা অনুষ্ঠিত হয়েছিল আমরা আশা করছি সেই উদ্দেশ্য সফল হয়েছে।

মেলায় মোট ৭০ টি স্টল অংশগ্রহণ করে এরমধ্যে প্রথমস্থান অর্জন করে সাজিয়া ন্যাচারাল কেয়ার, দ্বিতীয় স্থান অর্জন করে বাংলা টেরাকৌটা এবং তৃতীয় স্থান অর্জন করে জান্নাত ফ্রুটস। অনুষ্ঠান শেষে বিজয়ী স্টলের স্বত্বাধিকারীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত