ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

তানোরে অবৈধ সেচ পাম্পের পরিত্যক্ত বোরিংয়ে পড়ে বন্দী দু’বছরের শিশু

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ১২:২১:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ১২:২১:৫৯ পূর্বাহ্ন
তানোরে অবৈধ সেচ পাম্পের পরিত্যক্ত বোরিংয়ে পড়ে বন্দী দু’বছরের শিশু তানোরে অবৈধ সেচ পাম্পের পরিত্যক্ত বোরিংয়ে পড়ে বন্দী দু’বছরের শিশু
রাজশাহীর তানোরে অবৈধ সেচ পাম্পের পাইপ স্থাপনের পরিত্যক্ত বোরিংয়ে (৩৩ ফিট) গর্তে পড়ে গেছে ২ বছরের এক  শিশু।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে পাঁচন্দর ইউপির কোয়েল পুর্বপাড়া  গ্রামে। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন। ওই শিশুটির নাম সাজিদ (২) সে একই গ্রামের রাকিব হোসেনের পুত্র। 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে পরিত্যক্ত বোরিংয়ের পাশে শুকাতে দেয়া লাড়া (ধান গাছের মুড়ি) আনতে গিয়ে শিশুটি গর্তে পড়ে যায়। এসময় পরিবারের লোকজন গ্রামবাসীসহ তানোর ফায়ার সার্ভিস ও থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটির কান্নার শব্দ শুনে ওই গর্তে পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহ ও শিশু উদ্ধার কাজ শুরু করেন। এ প্রতিবেদন তৈরী পর্যন্ত (রাত ৮টা) উদ্ধার কাজ চলছিল।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও),তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানা,কোয়েল পুর্বপাড়া গ্রামের মৃত তমির উদ্দিনের পুত্র কছির উদ্দিন মাঠে অবৈধ সেচ মটর স্থাপনের জন্য বোরিং করেন।কিন্ত্ত পানির লেয়ার না পাওয়ায় বোরিং পরিত্যক্ত করেন।কিন্ত্ত পরিত্যক্ত বোরিং মাটি দিয়ে ভরাট না করে উন্মুক্ত অবস্থায় ফেলে রাখেন।

অনাকাঙ্খিত এঘটনার জন্য কছির উদ্দিনকে দায়ি করেছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার