ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

দাদির ওপর অভিমানে কীটনাশক পান করে কিশোরীর মৃত্যু

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ১২:০০:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ১২:০০:০৮ পূর্বাহ্ন
দাদির ওপর অভিমানে কীটনাশক পান করে কিশোরীর মৃত্যু দাদির ওপর অভিমানে কীটনাশক পান করে কিশোরীর মৃত্যু
নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়াতে কীটনাশক পান করে প্রিয়া আক্তার (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।  

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মদিনা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, গতকালমঙ্গলবার বিকেল ৫টার দিকে একই গ্রামের নিজ বাড়িকে ধান খেতে ছিটানোর কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে মঙ্গলবার দিবাগত তার ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

প্রিয়া উপজেলার মদিনা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রিয়া স্থানীয় মক্তবে আরবি পড়ত। কিন্ত সে ঠিকমত লেখাপড়া ও সংসারে কোন কাজকর্ম করত না। এ নিয়ে তাকে তার দাদি বকাঝকা করে।   এতে অভিমানে মঙ্গলবার বিকেলে সে ঘরের দরজা বন্ধ করে ধান খেতে ছিটানো কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বারী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাদির ওপর অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করে।    

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা