ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

নগরীর রাজপাড়ায় তিন ছিনতাইকারী গ্রেফতার; চাকু, মোবাইল ও মোটরসাইকেল জব্দ

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১১:২৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১১:২৩:১৯ অপরাহ্ন
নগরীর রাজপাড়ায় তিন ছিনতাইকারী গ্রেফতার; চাকু, মোবাইল ও মোটরসাইকেল জব্দ নগরীর রাজপাড়ায় তিন ছিনতাইকারী গ্রেফতার; চাকু, মোবাইল ও মোটরসাইকেল জব্দ
রাজশাহী মহানগরীতে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার সকালে রাজপাড়া থানার আলীগঞ্জ লিচুবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: মোঃ আকাশ হোসেন ওরফে আক্কা (৩০), বিপ্লব ওরফে রবাট বিপ্লব (২৮), ও মো. শাকিল শেখ (৩০), তারা সবাই রাজপাড়া থানার বাসিন্দা।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, চন্দ্রিমা থানায় দায়ের করা একটি ছিনতাই মামলার আকাশ ও বিপ্লবকে রাজপাড়া থানার আলীগঞ্জ লিচুবাগান এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাকিলকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকরা মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের স্মার্ট কার্ড, চারটি এটিএম কার্ড, মানিব্যাগ, একটি বার্মিজ চাকু এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, গত ২৯ নভেম্বর ভোরে শিরোইল বাসস্ট্যান্ড থেকে অটোরিকশাযোগে ছোটবনগ্রাম পশ্চিমপাড়া যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহীকে ছিনতাইকারীরা মোবাইল, টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিনজনই ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং মামলার বাদী জব্দকৃত মালামাল শনাক্ত করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি ও মাদক-সহ একাধিক মামলা রয়েছে।

বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের