ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

অতিথি পাখির কলরবে মুখরিত নওগাঁর জবই বিল

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১১:১৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১১:১৮:৩৭ অপরাহ্ন
অতিথি পাখির কলরবে মুখরিত নওগাঁর জবই বিল অতিথি পাখির কলরবে মুখরিত নওগাঁর জবই বিল
শীতের আগমনী বার্তায় নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল আবারও মুখরিত হয়ে উঠেছে হাজারো অতিথি পাখির কলতানে। উপজেলা সদর থেকে মাত্র ৯ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দৃষ্টিনন্দন এই বিল প্রতি শীতেই হয়ে ওঠে দেশি-বিদেশি পাখিদের নিরাপদ আশ্রয়স্থল।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষার পানি কমতে শুরু করলেই জবই বিলের চারপাশে সৃষ্টি হয় পাখিদের অনুকূল পরিবেশ। পানির নিচ থেকে জেগে ওঠা ফসলি জমিতে ছোট মাছ, শামুক ও পোকামাকড়ের প্রাচুর্য থাকায় শীত মৌসুমে নানা প্রজাতির পাখির আগমন বাড়ে কয়েকগুণ। ফলে পুরো বিলজুড়ে প্রতিদিন ভেসে আসে কিচিরমিচির ও কলতানের সুর।

জবই বিল ও পার্শ্ববর্তী পুনর্ভবা নদীর জলাভূমিতে প্রতিদিন ঝাঁক বেঁধে উড়াউড়ি করছে শামুকখোল, সাদা বক, বালিহাঁস, চাহা, রাজহাঁস, পাতি সরালীসহ বহু পরিচিত–অপরিচিত অতিথি পাখি। পাখিদের প্রধান খাবার ছোট মাছ ও শামুকের প্রাচুর্য হওয়ায় শীতের শুরু থেকে শেষ পর্যন্ত বাড়ে পাখির সংখ্যা।

জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ জানান, বর্তমানে বিলে পাতি সরালি, লাল ঝুটি ভুতিহাস, গিরিয়া হাঁস, তিলি হাঁস, টিকি হাঁস, পিয়াং হাঁস, ঠেঙ্গি হাঁস, চা পাখি, বেগুনী বক, বাজলা বক, শামুখখোল, মাছ মুরাল, সাপ পাখি, চখা-চখি সহ বিরল কয়েকটি প্রজাতির পাখির আনাগোনা বাড়ছে। কয়েক দিনের মধ্যেই পুরো বিলজুড়ে পাখির সমাহার আরও ঘন হবে বলে আশা করছেন তিনি।

তাদের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, জবই বিলে মোট ৪৪ প্রজাতির পাখি রয়েছে, এর মধ্যে ২৬ ধরনের পরিযায়ী ও ১৮ ধরনের দেশি প্রজাতি। পাখির মোট সংখ্যা ধরা হয়েছে প্রায় ২ হাজার ২৫৮টি। আগের বছর যেখানে সংখ্যা ছিল প্রায় ১১ হাজার। বিশ্লেষণে দেখা যায়, প্রজাতি বাড়লেও মোট সংখ্যা কমেছে।

প্রকৃতিপ্রেমীরা বলছেন, বর্ষার শেষে পানি কমতে শুরু করলে বিলে খাবারের সরবরাহ বাড়ে। আর এ কারণেই প্রতি বছর শীতের শুরুতেই পাখির ঝাঁকে ঝাঁকে আগমন। তারা আরও জানান, শিকারির হাত থেকে পাখিদের নিরাপদ রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর নজরদারি প্রয়োজন।

অন্যদিকে, জবই বিলকে একটি পূর্ণাঙ্গ পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি পাখিদের সারা বছর নিরাপদ আবাস নিশ্চিত করতে বিলের একটি অংশকে সরকারি উদ্যোগে সংরক্ষিত এলাকা বা অভয়ারণ্য ঘোষণার দাবি জানিয়েছেন দর্শনার্থী ও পাখিপ্রেমীরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু