ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান নীতি টেলর

তানোরে নাইস গার্ডেন পার্ক থেকে ২ গরু চুরি, থানায় মামলা

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১১:০৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১১:০৭:৩২ অপরাহ্ন
তানোরে নাইস গার্ডেন পার্ক থেকে ২ গরু চুরি, থানায় মামলা তানোরে নাইস গার্ডেন পার্ক থেকে ২ গরু চুরি, থানায় মামলা
রাজশাহীর তানোর থানাধীন চান্দুড়িয়া গ্রামের নাইস গার্ডেন পার্ক থেকে দুইটি গরু চুরির ঘটনায় অজ্ঞাতনামা চোরদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।  

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে একটি চুরির মামলা দায়ের করেন পার্কের ম্যানেজার মো. শাফিউল ইসলাম।

পার্কের ম্যানেজার শাফিউল ইসলাম জানায়, পার্কের মালিক খন্দকার হাসান কবির। তার দুইটি গরু পার্কেই গোয়ল ঘর রাখতেন। গত ৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে গরুগুলো গোয়ালঘরে তালাবদ্ধ করে নাইট গার্ড মো. আব্দুল হান্নান (৪৬) ও কেয়ারটেকার মো. মামুন (৪৫)-এর কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাড়িতে চলে যান তিনি।

বুধবার ভোর ৬টার দিকে নাইট গার্ড তাকে ফোন করে জানায়, গোয়ালঘরে রাখা দুইটি গরু তালা কেটে চুরি হয়ে গেছে। খবর পেয়ে তিনি পার্কে গিয়ে বিস্তারিত শোনার পর পার্কের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেন।

ফুটেজে দেখা যায়, সেদিন ভোররাত প্রায় ৩টা ২০ মিনিটে অজ্ঞাতনামা ৫/৬ জন দুষ্কৃতকারী পার্কের মেইন গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে রাত ৪টা ২০ মিনিটের মধ্যে গোয়ালঘরের তালা ভেঙে একটি লাল রঙের ষাঁড় ও একটি সাদা-কালো রঙের গাভী চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুর আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুর কোনো সন্ধান না পাওয়ায় থানায় গিয়ে এজাহার দাখিল করেন তিনি।

জানতে চাইলে, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ শাহীনুজ্জামান জানান, নাইস গার্ডেন পার্কে থাকা দুটি গরু চুরির ঘটনায় পার্কের ম্যানেজার বাদী হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। সরেজমিন পরিদর্শণ করেছেন এসআই মোঃ রফিক।

তিনি আরও বলেন, নাইট গার্ড মোঃ আব্দুল হান্নান ও কেয়ার টেকার মোঃ মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে। তারা চুরির ঘটনার সাথে জড়িত না থাকলে, জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়া হবে। আশ-পাশের এলাকা-সহ বিভিন্ন স্থাপনায় গিয়ে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রফিক। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত