ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

রাসিকের সার্বিক কার্যক্রমে গতি আনতে গঠিত কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১১:০০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১১:০০:১৪ অপরাহ্ন
রাসিকের সার্বিক কার্যক্রমে গতি আনতে গঠিত কমিটির ৮ম সভা অনুষ্ঠিত রাসিকের সার্বিক কার্যক্রমে গতি আনতে গঠিত কমিটির ৮ম সভা অনুষ্ঠিত
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সার্বিক কার্যক্রম আরও সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪এর ধারা ২৫(ক)(২) অনুযায়ী গঠিত কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ।

সভায় রাসিক প্রশাসক নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেন। তিনি নগরের চলমান প্রকল্প, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, সেবাপ্রদান ব্যবস্থার উন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় পূর্ববর্তী (৭ম) সভার সিদ্ধান্ত পাঠ ও দৃঢ়ীকরণের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও অনুমোদন প্রদান করা হয়। 
এর মধ্যে রয়েছে, রাজশাহী ওয়াসার ভূ-উপরিস্থিত পানি শোধনাগার প্রকল্প প্রকল্পের আওতায় ডিস্ট্রিবিউশন পাইপলাইন স্থাপনের কারণে রাসিকের ক্ষতিগ্রস্ত সড়কসমূহ মেরামত সংক্রান্ত সিদ্ধান্ত।

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান, রাসিকের উদ্যোগে বৃত্তি প্রদানের প্রক্রিয়া ও নীতিমালা নিয়ে আলোচনা।

ই-রিকশার স্ট্যান্ডার্ড ডিজাইন ও স্পেসিফিকেশন, তিন চাকার স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশার মানসম্মত নকশা ও মানদণ্ড নির্ধারণ বিষয়ে মতবিনিময়।

নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির (৩য় সভা) প্রস্তাবাবলী অনুমোদন, জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির কয়েকটি সভার প্রস্তাবাবলী পাঠ ও অনুমোদন, গত ২৯.০৬.২০২৫, ৩০.০৭.২০২৫ ও ৩০.০৯.২০২৫ তারিখের সভায় উপস্থিত ছিলেন, রাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরগণ, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপপরিচালক মো. সানাউল্লাহ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান, আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহ মখদুম) সাবিনা ইয়াসমিন, নেসকো, এলজিইডি, গণপূর্ত, জনস্বাস্থ্য প্রকৌশল, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিসহ রাসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা