ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

অধিকার’র মানববন্ধনে রাজনৈতিক সহিংসতা নিয়ে তীব্র উদ্বেগ ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৪:২১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৪:২১:৪৮ অপরাহ্ন
অধিকার’র মানববন্ধনে রাজনৈতিক সহিংসতা নিয়ে তীব্র উদ্বেগ ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি অধিকার’র মানববন্ধনে রাজনৈতিক সহিংসতা নিয়ে তীব্র উদ্বেগ ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ রাজশাহী মহানগরীর চেম্বার ভবনের সামনে মানববন্ধন ও র‌্যালির আয়োজন করে। অধিকারের রাজশাহী কো-অর্ডিনেটর এবং দৈনিক আমার দেশ পত্রিকার রাজশাহী ব্যুরো মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. সাদেকুল ইসলাম স্বপন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, গুমের স্বীকার হওয়া মাসুদ রানা, গুমের স্বীকার ইব্রাহীম হোসেন সরকার এবং গুমের স্বীকার আল-আমিন, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার হোসেন ফিরোজ, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, রাজশাহী ফটো জার্নালিষ্ট এ্যাসেসিয়েশনের সাবেক সভাপতি ও মানবাধিকার কর্মী আসাদুজ্জামান আসাদ, মানবাধিকার কর্মী কাজী নুরুল ইসলাম, অধিকার কর্মী এম শামীম, সেভ আওয়ার সোসাইটির প্রতিনিধি মাহমুদুল হাসান প্রমূখ। মানববন্ধনে ‘অধিকার’-এর বিবৃতি পাঠ করেন মানবাধিকার কর্মী হাবিবুল্লাহ মোহাম্মদ কাউছারী।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ আজ গণঅভ্যুত্থানের পর একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে জনগণ কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটালেও মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা এখনও বন্ধ হয়নি। বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, কারাগারে মানবাধিকার লঙ্ঘন, চিকিৎসার অভাবে বন্দিদের মৃত্যু এসব ঘটনা জুলাই সনদের আত্মাকে প্রশ্নবিদ্ধ করছে।

বক্তারা বলেন, অতীত সরকারের সময়কার অকার্যকর ফৌজদারি বিচার ব্যবস্থা এখনো বহাল থাকায় অসংখ্য নিরীহ মানুষ কারাগারে বছরের পর বছর আটক রয়েছেন। নিম্ন আদালতে নির্যাতনের মাধ্যমে নেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে মৃত্যুদন্ড দেওয়ার অভিযোগও উদ্বেগজনক। যদিও অন্তর্র্বতীকালীন সরকার অপশনাল প্রটোকল অব কনভেনশন এগেনস্ট টর্চার (অপক্যাট) ও জাতিসংঘের গুম সংক্রান্ত কনভেনশন অনুস্বাক্ষর করায় মানবাধিকার সুরক্ষায় অগ্রগতি হয়েছে, তবুও গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫-এ থাকা মৃত্যুদন্ডের বিধান বাতিল করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

বক্তারা আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা বেড়ে চলেছে, যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য হুমকি। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা সহিংসতাকে আরও উসকে দিচ্ছে। ইতোমধ্যেই এসব সহিংসতায় বহু প্রাণহানি ঘটেছে।

অনলাইনে নারীর প্রতি সহিংসতা, সামাজিক নিরাপত্তাহীনতা, অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি ও গণপিটুনির মতো ঘটনার প্রসঙ্গ তুলে বক্তারা বলেন-আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ভয়াবহ রূপ নিয়েছে, যা একটি সভ্য রাষ্ট্রব্যবস্থার জন্য অশনি সংকেত।

মানববন্ধনে বক্তারা জোর দিয়ে বলেন-বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে জনগণের অর্জন অটুট থাকে এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ হয়। বক্তারা মানবাধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের