ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নীচে শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০২:০৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০২:০৭:৩৩ অপরাহ্ন
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নীচে শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ফাইল ফটো
বুধবার থেকে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নীচে শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হল। গোটা বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রথম এই নজির তৈরি করল। ১৬ বছরের নীচে শিশু-কিশোরদের জন্য টিকটক, অ্যালফাবেটস ইউটিউব এবং মেটার ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্লক করা হল।

শুধু এই বড় প্ল্যাটফর্মগুলিই নয়, ১০টি সংস্থাকে অস্ট্রেলিয়া সরকার নির্দেশ দিয়েছে এদিন মধ্যরাত ১টা থেকে শিশুদের অ্যাক্সেস ব্লক করে দিতে। যারা তা না করবে, নতুন আইন অনুযায়ী তাদের ৩৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। সরকারের এই নীতিতে তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলি ব্যাপক ক্ষুব্ধ হয়েছে। স্বাধীন মতপ্রকাশের অধিকার কর্মীরাও সরকারের ব্যাপক সমালোচনা করেছে। কিন্তু, এই আইনকে সাদরে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিশু মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা সংগঠকরা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ এই দিনটিকে একটি গর্বের দিন বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এই আইনের ফলে লক্ষ লক্ষ পরিবার উপকৃত হবে এবং অনলাইন ক্ষতির হাত থেকে দেশের ঐতিহ্য ও পরম্পরা সুরক্ষিত থাকবে। আলবানেজ দেশের স্কুল পড়ুয়াদের কাছে আবেদন জানিয়েছেন, নতুন করে খেলাধুলো শুরু করো। নতুন সামগ্রী ব্যবহার করে শরীর-স্বাস্থ্য ও মনের বিকাশের দিকে নজর দাও। এবং তোমাদের বাড়ির তাকে যেসব বইগুলিতে ধুলো পড়ে গিয়েছে, সেগুলিকে ঝেড়েঝুড়ে পড়তে শুরু করো।

শুধু অস্ট্রেলিয়ার এই আইনের দিকে তাকিয়ে আছে ডেনমার্ক থেকে নিউজিল্যান্ড, মালয়েশিয়াও। এই দেশগুলি অস্ট্রেলিয়ায় এর প্রভাব ও ফলাফল বিচার করে দেখতে চায়। ইলন মাস্কের এক্সও এই নিষেধাজ্ঞায় পড়ছে। এদিনই কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তারা সরকারি নির্দেশ মেনে চলবে। তারা বলেছে, এটা আমাদের ঠিক করা পদ্ধতি নয়। অস্ট্রেলিয়ার আইন প্রণেতারা যা ঠিক করেছেন, তা আমরা মেনে চলতে বাধ্য।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা