ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

মেয়ে সুহানাকে নিজের হাতে ‘অ্যাকশন’ শেখাচ্ছেন শাহরুখ খান

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০১:৫৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০১:৫৪:৩৭ অপরাহ্ন
মেয়ে সুহানাকে নিজের হাতে ‘অ্যাকশন’ শেখাচ্ছেন শাহরুখ খান ছবি: সংগৃহীত
বড়পর্দায় সফর শুরু করতে চলেছেন সুহানা খান, তাও আবার বাবা শাহরুখ খানের সঙ্গে। ‘কিং’ ছবির ‘যুদ্ধ’ যাতে মেয়ে নিখুঁত ভাবে যুঝতে পারে, সেই চেষ্টায় কোনও ত্রুটি রাখছেন না বাদশা। খবর, শুটিং সেটকে পুরোপুরি প্রশিক্ষণকেন্দ্রের রূপ দিয়েছেন অভিনেতা। মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন নিজের হাতে। সম্প্রতি এই নিয়ে মুখ খোলেন ফরাহ খান।

মঙ্গলবার এক অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর প্রিয় বন্ধু ও পরিচালক ফরাহ। সেখানেই ফরাহ জানান, কী ভাবে নিজের হাতে মেয়েকে ট্রেনিং দিচ্ছেন অভিনেতা। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সেই মুহূর্তের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। শাহরুখ-পুত্র আরিয়ানের প্রথম পরিচালনার প্রশংসা করতে গিয়েই সুহানার প্রসঙ্গ ওঠে। অভিনেতার দিকে তাকিয়ে ফরাহ বলেন, “শাহরুখের ছেলে একটা দুর্দান্ত ওয়েব সিরিজ বানিয়েছে— ‘দ্য ব্যাড্স অফ বলিউড’। সুহানা প্রচণ্ড পরিশ্রমী। এ বার ওকে ‘কিং’ ছবিতে দেখা যাবে। আমি জানি তুমিই (শাহরুখ) ওকে অ্যাকশনের ট্রেনিং দিচ্ছ।”

সন্তানদের ভূয়সী প্রশংসা শুনে বলিউড বাদশার কী প্রতিক্রিয়া? শাহরুখের মুখে মৃদু হাসি। ফরাহের কথা শুনে খানিক মাথা নাড়তে দেখা যায় তাঁকে। ২০২৩ সালে ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমে অভিনয় শুরু সুহানার। তবে তা মুক্তি পায় ওটিটিতে। এ বার তাঁকে বড়পর্দায় দেখা যাবে, ‘কিং’ ছবির মাধ্যমে। সম্প্রতি, শাহরুখের ৬০ বছরের জন্মদিনে ছবিতে তাঁর লুক এসেছে প্রকাশ্যে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ