ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

রাজৈরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০১:৩৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০১:৩৩:৪৫ অপরাহ্ন
রাজৈরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা ফাইল ফটো
মাদারীপুরের রাজৈরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অনিক আশ্চর্য (৩৫) নামে এক চিকিৎসক। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকার নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত অনিক আশ্চর্য একই উপজেলার এক নম্বর ব্রিজ এলাকার সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের (ডিএমএফ) চিকিৎসক ছিলেন। তিনি বাজিতপুর গ্রামের গ্রাম্য চিকিৎসক অঞ্জন আচার্যের একমাত্র ছেলে। মঙ্গলবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর ধরে টেকেরহাট সিটি হসপিটালে চাকরি করতেন অনিক। রোগীদের সেবা দিতে সুবিধার জন্য তিনি নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। একই ভবনের পাশের কক্ষে থাকতেন নৃপেন নামে এক এক্স-রে অপারেটর।

সোমবার রাতের শিফট শেষে বাসায় ফেরার পর প্রেমিকার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মেসেঞ্জারে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন অনিক। রাত সাড়ে ১২টার দিকে নৃপেন তাকে ডাকতে এসে সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

নিহতের মা চিনু আচার্য অভিযোগ করে বলেন, “ওই মেয়ে (মুন্নি) আমার ছেলে অনিককে আত্মহত্যা করতে বাধ্য করেছে। ওর বিচার চাই। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়।”

সিটি হসপিটাল কর্তৃপক্ষ জানায়, অনিক দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন এবং ওই সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। কেউ তাকে স্ত্রী হিসেবে বলছে, আবার কেউ প্রেমিকা হিসেবে উল্লেখ করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক