ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০১:৩০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০১:৩০:২৮ অপরাহ্ন
ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি ছবি: সংগৃহীত
মেজর লিগ সকারে (এমএলএস) রচিত হলো নতুন ইতিহাস। টানা দ্বিতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। এমএলএসের তিন দশকের ইতিহাসে এ কীর্তি এর আগে আর কেউ করতে পারেননি।

এর আগে, ২০২৫ মৌসুমের এমএলএস কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। এ বছর তার দল ইন্টার মায়ামি মেসির নেতৃত্বে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে। এ ম্যাচে দুটি অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর্জেন্টাইন তারকা।

৭০ শতাংশের বেশি ভোট পেয়ে এমভিপি নির্বাচিত হয়েছেন এই ফুটবল মহাতারকা। আর মাত্র ১১ শতাংশ ভোট পেয়েছেন মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী সান ডিয়েগোর উইঙ্গার আন্দেরস ড্রাইয়ার।

ইন্টার মায়ামির হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন মেসি। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে তিনি ছিলেন মৌসুমের সেরা পারফরমার। টানা নয় ম্যাচে অন্তত তিনটি করে গোলে অবদানের অনন্য কীর্তিও গড়েছেন তিনি।

এছাড়া, এক মৌসুমে ১০টি ম্যাচে একাধিক গোল করার রেকর্ডও ওঠে এই আর্জেন্টাইনের নামের পাশে। এর আগে সর্বোচ্চ আটটির রেকর্ড ছিল স্টার্ন জন, মামাদু দিয়ালো ও জ্লাটান ইব্রাহিমোভিচের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ

পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ