ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রানীংকৈল বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত লাইসেন্সহীন এই চাঁদাবাজি ব্যবসা বন্ধ করা হবে - জামায়াতপ্রার্থী সোহেল রেজান্ট না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না- এযুদ্ধে আমরাই জয়ি হবো , ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কৃষ্ণপুরে ধানের শীষ বিজয় করার লক্ষ্যে উঠান বৈঠক রাজশাহী-১ আসনে বিএনপি নেতাকর্মীদের বোধহয় চারঘাটে বিভিন্ন বাজারে গণসংযোগে ধানের শীষের প্রার্থী চাঁদের পক্ষে ভোটের মাঠে আইনজীবীরা আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার রাজশাহীতে নির্বাচন ও গণভোট-এর আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিতকরণে মতবিনিময় সভায়, স্বরাষ্ট্র উপদেষ্টা বেগম খালেদা জিয়ার স্মরণে মতিহারে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী-৫ আসনে ইনসাফ কায়েমের ডাক: রাজশাহী-৫ আসনে ইনসাফ কায়েমের ডাক: মাওলানা মনজুর রহমানের ঝটিকা গণসংযোগ পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ‘ফল না পাওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না’: ঠাকুরগাঁওয়ে ফখরুলের মেগা প্রতিশ্রুতি ও হুঁশিয়ারি বগুড়ায় যৌথ অভিযানে বিদেশি রিভলভার ও গোলাবারুদসহ তালিকাভুক্ত প্রতারক আটক ইসলামে সালামের গুরুত্ব ও ফজিলত স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান প্রস্টেটের সমস্যা কোন বয়সে কী কী লক্ষণ চিনে সতর্ক থাকতে হবে? বন্দর শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা নওগাঁয় এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০১:৩০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০১:৩০:২৮ অপরাহ্ন
ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি ছবি: সংগৃহীত
মেজর লিগ সকারে (এমএলএস) রচিত হলো নতুন ইতিহাস। টানা দ্বিতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। এমএলএসের তিন দশকের ইতিহাসে এ কীর্তি এর আগে আর কেউ করতে পারেননি।

এর আগে, ২০২৫ মৌসুমের এমএলএস কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। এ বছর তার দল ইন্টার মায়ামি মেসির নেতৃত্বে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে। এ ম্যাচে দুটি অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর্জেন্টাইন তারকা।

৭০ শতাংশের বেশি ভোট পেয়ে এমভিপি নির্বাচিত হয়েছেন এই ফুটবল মহাতারকা। আর মাত্র ১১ শতাংশ ভোট পেয়েছেন মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী সান ডিয়েগোর উইঙ্গার আন্দেরস ড্রাইয়ার।

ইন্টার মায়ামির হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন মেসি। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে তিনি ছিলেন মৌসুমের সেরা পারফরমার। টানা নয় ম্যাচে অন্তত তিনটি করে গোলে অবদানের অনন্য কীর্তিও গড়েছেন তিনি।

এছাড়া, এক মৌসুমে ১০টি ম্যাচে একাধিক গোল করার রেকর্ডও ওঠে এই আর্জেন্টাইনের নামের পাশে। এর আগে সর্বোচ্চ আটটির রেকর্ড ছিল স্টার্ন জন, মামাদু দিয়ালো ও জ্লাটান ইব্রাহিমোভিচের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার