ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড় রাণীশংকৈল সীমান্তে মৃত্যুর নীরব সাক্ষী নৌকার মাঝি - নিহতদের পরিবারের খবর কেউ রাখেনি

সাংবাদিক হত্যা ও নিপীড়নে ভয়াবহ বছর ২০২৫: ইসরায়েলের হাতে ২২০ সাংবাদিক নিহত– আরএসএফ

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ১১:১৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ১১:১৫:১৮ অপরাহ্ন
সাংবাদিক হত্যা ও নিপীড়নে ভয়াবহ বছর ২০২৫: ইসরায়েলের হাতে ২২০ সাংবাদিক নিহত– আরএসএফ সাংবাদিক হত্যা ও নিপীড়নে ভয়াবহ বছর ২০২৫: ইসরায়েলের হাতে ২২০ সাংবাদিক নিহত– আরএসএফ
বিশ্বব্যাপী সাংবাদিকদের ওপর সহিংসতা ও দমন-পীড়নের চিত্র আরও ভয়াবহ রূপ নিয়েছে। চলতি বছরে বিশ্বে নিহত সাংবাদিকদের প্রায় ৪৩ শতাংশের মৃত্যুর জন্য ইসরায়েল দায়ী, বলে জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

আরএসএফ বলছে, গত ১২ মাসে দায়িত্ব পালনকালে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য অংশই ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত গাজার সাংবাদিকরা।

রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী প্রায় ২২০ জন সাংবাদিককে হত্যা করেছে। এদের মধ্যে কমপক্ষে ৬৫ জনকে সরাসরি সাংবাদিকতা করতে গিয়েই টার্গেট করা হয়েছে।

আরএসএফ মন্তব্য করে, সাংবাদিকরা শুধু মারা যান না, তাদের হত্যা করা হয়।

সামরিক বাহিনী, আধাসামরিক গোষ্ঠী ও অপরাধী নেটওয়ার্কের টার্গেট হয়ে গণমাধ্যমকর্মীদের মৃত্যু উদ্বেগজনকভাবে বেড়েছে।

 রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেন ও সুদানও ঝুঁকিপূর্ণ, ইউক্রেনে রাশিয়ান বাহিনী স্থানীয় ও বিদেশি সাংবাদিকদের টার্গেট করছে।
সুদান বর্তমানে সংবাদমাধ্যমের জন্য অন্যতম মারাত্মক যুদ্ধক্ষেত্র।

বিশ্বের বৃহত্তম সাংবাদিক কারাগার: চীন

আরএসএফ জানায়, বিশ্বব্যাপী ৫০৩ জন সাংবাদিক আটক রয়েছেন। এর মধ্যে-

চীন ১২১ জন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় সাংবাদিক কারাগার, এরপর রাশিয়া ৪৮ জন, মিয়ানমার ৪৭ জন।

এছাড়া ইসরায়েলে ২০ জন সাংবাদিক বন্দি, যাদের বেশিরভাগই গত দুই বছরে গাজা ও ওয়েস্ট ব্যাঙ্ক থেকে গ্রেপ্তার।

২০২৫ সালে মেক্সিকো সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশে পরিণত হয়েছে। ৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে,
২৮ জন নিখোঁজ যার অধিকাংশের পেছনে রয়েছে সংগঠিত অপরাধচক্র।

বিশ্বে বর্তমানে নিখোঁজ ২০ জন সাংবাদিকের মধ্যে শুধু সিরিয়াতেই ৩৭ জন দীর্ঘদিন ধরে নিখোঁজ।

আইএসআইএস কিংবা বাশার আল-আসাদের সরকারের হাতে অনেক সাংবাদিক বন্দি ছিলেন, কিন্তু পরিস্থিতি পরিবর্তনের পরও তাদের খোঁজ মেলেনি।

বর্তমানে বিশ্বজুড়ে অন্তত ২০ জন সাংবাদিক বন্দি, যার মধ্যে ৭ জনকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা অপহরণ করে আটকে রেখেছে।

আরএসএফের ভাষায়, সাংবাদিকদের ওপর সহিংসতা ও হত্যাকাণ্ডের ধারাবাহিকতা গণমাধ্যম স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত। যুদ্ধ, দমন-পীড়ন, সন্ত্রাস কিংবা রাষ্ট্রীয় নিপীড়ন সব মিলিয়ে বিশ্বজুড়ে সংবাদকর্মীদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক