ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

হোটেলে পরকীয়া প্রেমিকার সাথে স্বামীকে হাতেনাতে ধরলেন স্ত্রী

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ১১:০০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ১১:০০:৪২ অপরাহ্ন
হোটেলে পরকীয়া প্রেমিকার সাথে স্বামীকে হাতেনাতে ধরলেন স্ত্রী হোটেলে পরকীয়া প্রেমিকার সাথে স্বামীকে হাতেনাতে ধরলেন স্ত্রী
বিজনেস ট্রিপের অজুহাতে প্রেমিকার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন মালয়েশিয়ার এক ব্যক্তি। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া বন্যার বিপর্যয়েই ফাঁস হয়ে গেল তাঁর প্রতারণার কাহিনি। গর্ভবতী স্ত্রীকে মিথ্যে বললেও শেষ পর্যন্ত তা লুকোনো রইল না। উদ্ধারকাজে যুক্ত স্ত্রীর এক বান্ধবীই ঘটনাটি হাতে-নাতে ধরেন এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, ওই ব্যক্তি স্ত্রীকে জানিয়েছিলেন তিনি সহকর্মীদের সঙ্গে হাট ইয়াইয়ে একটি বিজনেস ট্রিপে যাচ্ছেন। কিন্তু বাস্তবে তিনি থাইল্যান্ডের হাট ইয়াইয়ে প্রেমিকার সঙ্গে অবস্থান করছিলেন। সেখানে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে উদ্ধারকাজ চলার সময়ই প্রেমিকার সাথে তাকে দেখা যায়।

জানা যায়, গর্ভবতী ওই তরুণীর বান্ধবী উদ্ধারকাজে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন। স্বামীর কয়েকদিন ধরে কোনো খোঁজ না পেয়ে স্ত্রী উদ্বেগে তার কাছেই সহায়তা চান। ২৪ নভেম্বর তিনি সরাসরি হাট ইয়ায়ের একটি হোটেলে খোঁজ নিতে গেলে দেখেন ওই ব্যক্তি গত চারদিন প্রেমিকার সঙ্গে অবস্থান করছেন। ঘটনাস্থলেই তাকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। স্ত্রী তখন চতুর্থবারের মতো অন্তঃসত্ত্বা হওয়ায়, বান্ধবী ঘটনাটি সরাসরি তাকে জানাননি।

উল্লেখ্য, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। হাট ইয়াইসহ ১২টি প্রদেশে এখন পর্যন্ত ১৮৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এর আগে একই ধরনের আরেক প্রতারণার ঘটনা গত মে মাসে গ্রিসে আলোচনায় আসে। সেখানে এক নারী স্বামীর সঙ্গে সম্পর্কের অবস্থা জানতে দুই কাপ কফির ছবি চ্যাটজিপিটিতে আপলোড করেন প্রাচীন ‘কফি রিডিং’-এর মতো তথ্য পেতে। চ্যাটজিপিটির উত্তরে জানা যায়, তাঁর স্বামী নাকি এক তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে যুক্ত এবং সংসারটি টিকবে না।

এই উত্তর পাওয়ার তিন দিনের মধ্যেই ওই নারী স্বামীকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দেন। সন্তানদেরও বিষয়টি জানান। বিবাহিত জীবনের ১২ বছর পর হঠাৎ এই বিচ্ছেদে হতবাক হয়ে স্বামী জানান, স্ত্রী আগেও জ্যোতিষীদের কথা শুনে অনর্থক সন্দেহ করেছেন। এবার কোনো আলোচনা ছাড়াই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।

দুটি ঘটনাই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে সম্পর্কের ভাঙনে প্রযুক্তি, সন্দেহ এবং ব্যক্তিগত আচরণের জটিলতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩