ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

১০ হাজার কোটি টাকার বিনোদন প্রকল্প গড়ে তোলার উদ্যোগ সালমান খানের

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ১০:০২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ১০:০২:৩৩ অপরাহ্ন
১০ হাজার কোটি টাকার বিনোদন প্রকল্প গড়ে তোলার উদ্যোগ সালমান খানের ১০ হাজার কোটি টাকার বিনোদন প্রকল্প গড়ে তোলার উদ্যোগ সালমান খানের
তেলেঙ্গানায় দেশের অন্যতম বড় রিয়েল এস্টেট–বিনোদন প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সালমান খান ভেঞ্চার্স।

প্রায় ১০ হাজার কোটি টাকার এই মেগা টাউনশিপ প্রতিষ্ঠার প্রস্তাব ইতিমধ্যেই তেলেঙ্গানা সরকারের কাছে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রকল্পটি বাস্তবায়িত হলে লাইফস্টাইল, বিনোদন, পর্যটন, সিনেমা ও আবাসন, সবকিছুকে একত্র করে গড়ে উঠবে বিশ্বমানের ‘গ্লোবাল এন্টারটেইনমেন্ট সিটি।

সালমান খান ভেঞ্চার্স অভিনেতা সলমন খানের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ, সিনেমা প্রযোজনা সংস্থা এসকেএফ, বিইং হিউম্যানসহ নানান খাত, এক ছাতার নিচে পরিচালনা করে। তাদের পরিকল্পিত টাউনশিপটি হবে ভারতের প্রথম এমন প্রকল্প, যেখানে সিনেমা, পর্যটন ও আধুনিক লাইফস্টাইল মিলিত হয়ে নতুন এক বিনোদননগরী গড়ে তুলবে।

প্রকল্পের খসড়া অনুযায়ী টাউনশিপে থাকবে আন্তর্জাতিক মানের ফিল্ম সিটি ও সিনেমা স্টুডিও, থিম-ভিত্তিক পর্যটন জোন, ওয়েলনেস ভিলেজ, প্রাকৃতিক হিলিং স্পেস, বিলাসবহুল হোটেল-রিসর্ট, আধুনিক শপিং কমপ্লেক্স, কনভেনশন সেন্টার, লাইভ ইভেন্ট এরিনা, বিনোদন কেন্দ্র, স্মার্ট-সিটি সুবিধাসহ উন্নত আবাসিক ও শিক্ষা এলাকা।

তেলেঙ্গানা সরকারের সঙ্গে জমি, নীতি ছাড়, বিনিয়োগ কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। রাজ্য সরকারও প্রকল্পটিকে স্বাগত জানিয়েছে। তাদের ধারণা, এটি বাস্তবায়িত হলে রাজ্যের পর্যটনশিল্প বিপুলভাবে সম্প্রসারিত হবে এবং কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বিশেষজ্ঞরা মনে করেন, এই টাউনশিপ বাস্তবায়িত হলে তেলেঙ্গানা দক্ষিণ ভারতের নতুন ‘বিনোদন রাজধানী’ হয়ে উঠতে পারে। দক্ষিণ ভারতের সিনেমা শিল্প আন্তর্জাতিকভাবে শক্ত অবস্থান তৈরি করেছে, সেখানে বলিউড সুপারস্টারের উদ্যোগে এমন আন্তর্জাতিকমানের প্রকল্প তৈরি হলে দেশটির চলচ্চিত্র বাজার আরও বড় হবে।

সালমান খান ভেঞ্চার্স জানিয়েছে, প্রকল্পের লক্ষ্য শুধু বিলাসবহুল আবাসন নয়; বরং ভারতের পর্যটন, সিনেমা ও লাইফস্টাইল খাতকে একত্র করে একটি বড় ইকোসিস্টেম তৈরি করা, যেখানে স্থানীয় প্রতিভা থেকে আন্তর্জাতিক পর্যটক সবাই সমান সুযোগ পাবে।

চূড়ান্ত অনুমোদন পেলে আগামী কয়েক বছরের মধ্যেই তেলেঙ্গানার মানচিত্রে যুক্ত হবে দেশের সর্বাধুনিক, বহুমুখী ও বৈশ্বিক মানের এই মেগা টাউনশিপ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩