ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

চট্টগ্রামে জাতীয় মৎস্যজীবী সমবায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৯:৩১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৯:৩১:২০ অপরাহ্ন
চট্টগ্রামে জাতীয় মৎস্যজীবী সমবায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে জাতীয় মৎস্যজীবী সমবায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সমবায় বিভাগীয় কর্মকর্তা, সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের ইকবাল রোড, পাথরঘাটাস্থ সমিতির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ ইসমাইল হোসেন। সমিতির সভাপতি মোঃ সোলাইমান সভায় সভাপতিত্ব করেন। শুরুতে সমিতির মহাব্যবস্থাপক আশীষ কুমার বড়ুয়া স্বাগত বক্তব্য রাখেন।

সভায় আরও বক্তব্য দেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা, উপ-নিবন্ধক মোহাম্মদ মাহবুবুল হক হাজারী এবং চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোসলে উদ্দিন।

সমিতির ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সদস্য মোঃ আবুল কাশেম মিয়া, তছলিম বেপারী (সভাপতি, চাঁদপুর কেমসসলিঃ)।

 নতুন মৎস্য বাজার (ফিস ল্যান্ডিং সেন্টার) প্রতিনিধিদের মধ্যে আলোচনায় অংশ নেন এডভোকেট ফখরুল ইসলাম, হাজী মোঃ আলী, সহ-সভাপতি নূর হোসেন, সদস্য মোঃ কাওছারুজ্জামান, মোঃ ইসমাইলসহ আরও অনেকে। মৎস্যজীবীদের সমস্যা, আধুনিকায়ন, বাজার ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি, ও সমবায়ের কার্যক্রম শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে প্রধান অতিথিসহ উপস্থিত কর্মকর্তা ও প্রতিনিধিরা সমিতির দু’টি মৎস্য বাজার, মৎস্য প্রক্রিয়াজাত কারখানা, বরফকল এবং অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন। 

সভায় অংশগ্রহণকারীরা সমবায়ের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করার পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন