ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

শিবগঞ্জ সীমান্তে বিজিবির মাধ্যমে বাংলাদেশীর লাশ দেখতে পেল ভারতীয় আত্মীয়-স্বজনরা

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৯:০৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৯:০৫:৫৩ অপরাহ্ন
শিবগঞ্জ সীমান্তে বিজিবির মাধ্যমে বাংলাদেশীর  লাশ দেখতে পেল ভারতীয় আত্মীয়-স্বজনরা শিবগঞ্জ সীমান্তে বিজিবির মাধ্যমে বাংলাদেশীর লাশ দেখতে পেল ভারতীয় আত্মীয়-স্বজনরা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর জমিনপুর গ্রামের তারা বানু (৭৫) বার্ধক্যজনিত কারণে গত ৮ ডিসেম্বর রাত ৯টার দিকে মৃত্যুবরণ করেন।

মৃত্যুসংবাদের পর ভারতে মালদা জেলার দুশতদিঘী গ্রামে বসবাসকারী তার মেয়ে মোছাঃ মালেকা বেগম (৪০) মায়ের লাশ দেখার জন্য বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে আবেদন জানান।

আবেদন পাওয়ার পর মানবিক বিবেচনায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এর অংশ হিসেবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৭৯/৩-এস সংলগ্ন শূন্য লাইনে বিজিবি–বিএসএফের উপস্থিতিতে মালেকা বেগমসহ ভারতীয় আত্মীয়দের মৃত তারা বানুর লাশ দেখানো হয়।

শেষবারের মতো মায়ের লাশ দেখার সুযোগ পেয়ে ভারতীয় আত্মীয়রা বিজিবি তথা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, **"বিজিবি সবসময় মানবিক কাজে সহানুভূতিশীল ভূমিকা পালন করে থাকে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক