ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ছাদে আগুন, সরঞ্জাম পুড়ে ছাই

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৬:৩০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৬:৩০:৩৪ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ছাদে আগুন, সরঞ্জাম পুড়ে ছাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ছাদে আগুন, সরঞ্জাম পুড়ে ছাই
 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় এই ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ছাদের এক কোণে থাকা কাঠ, খড়কুটো, কাগজ-বোর্ডসহ নাট্যকলার বিভিন্ন পুরোনো সরঞ্জামে আগুন ধরে যায়। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আগুন লাগার কারণ সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা, কেউ ধূমপান শেষে সিগারেটের খোসা ফেলে যাওয়ার কারণে অথবা ছাদের ওপর রাখা কাচে সূর্যের আলোর প্রতিফলনের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।

ধোঁয়া দেখে শিক্ষার্থী ও কর্মচারীরা তাৎক্ষণিক বালতি ভর্তি পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ভবনে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রে পর্যাপ্ত গ্যাস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বিলম্ব হয়।

  • প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী নীরব জানান, "গ্যাস সিলিন্ডারগুলোতে তেমন কোনো গ্যাস ছিল না... আগুন লাগার পর ফায়ার সার্ভিস এসে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।"

  • নাট্যকলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আরিফ হায়দার বলেন, "আমার ছাত্ররা বালতি ভর্তি পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে এবং মোটামুটি আগুন নিভে যায়। এরপর আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। আমার ধারণা, কেউ হয়তো ধূমপান খেয়ে ফেলে রেখে গেছে সেখান থেকে আগুন লেগেছে।"

ফায়ার সার্ভিস স্টেশনের রাবি শাখার পরিচালক মো. ওয়ালিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর শুনে তাঁদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা