ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

মেডিকেল ভর্তি পরীক্ষা: রাজশাহীর ৬ কেন্দ্রে ১৪৪ ধারা জারি

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৬:২৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৬:২৩:৩৯ অপরাহ্ন
মেডিকেল ভর্তি পরীক্ষা: রাজশাহীর ৬ কেন্দ্রে ১৪৪ ধারা জারি File Photo
 

আগামী ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষে রাজশাহী মহানগরীর ছয়টি পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে সকল প্রকার সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) এই নিষেধাজ্ঞা জারি করেন।

আরএমপি পুলিশ আইন-১৯৯২ এর ২৯(ক), ২৯(খ) এবং ৩০ ধারার ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

  • সময়কাল: আগামী ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:০০টা হতে বেলা ১২:০০টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

  • নিষিদ্ধ কাজ: পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ভর্তি পরীক্ষাটি আগামী ১২ ডিসেম্বর সকাল ১০:০০টা হতে বেলা ১১:১৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে:

১. রাজশাহী মেডিকেল কলেজ (কেন্দ্র) ২. রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (উপকেন্দ্র) ৩. রাজশাহী কলেজ (উপকেন্দ্র) ৪. নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী (উপকেন্দ্র) ৫. রাজশাহী সরকারি মহিলা কলেজ (উপকেন্দ্র) ৬. ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রাজশাহী (উপকেন্দ্র)

আরএমপি পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার