ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

স্বাস্থ্য মহাপরিচালকের সঙ্গে তর্কে 'টক অফ দ্য কান্ট্রি' ডা. ধনদেব: কে এই চিকিৎসক?

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৬:০০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৬:০০:০৮ অপরাহ্ন
স্বাস্থ্য মহাপরিচালকের সঙ্গে তর্কে 'টক অফ দ্য কান্ট্রি' ডা. ধনদেব: কে এই চিকিৎসক? স্বাস্থ্য মহাপরিচালকের সঙ্গে তর্কে 'টক অফ দ্য কান্ট্রি' ডা. ধনদেব: কে এই চিকিৎসক?
 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও): সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রে উঠে আসা চিকিৎসক ডা. ধনদেব বর্মনের ঘটনাটি এখন 'টক অফ দ্য কান্ট্রি'। ঘটনাটির জেরে তিনি সাময়িক অব্যাহতির সম্মুখীন হলেও নিজ এলাকা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তিনি বরাবরই শিক্ষিত, ন্যায়পরায়ণ ও আদর্শবাদী মানুষ হিসেবে সমাদৃত। স্থানীয় জনমত এবং তাঁর শিক্ষাজীবনের সাক্ষ্য অনুযায়ী, এই চিকিৎসক অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার নীতিতে অটল— যা তাঁর বর্তমান আচরণের প্রেক্ষাপট বুঝতে সাহায্য করছে।

আলোচনার সূত্রপাত: বিতর্কের নেপথ্যে জনবল সংকট

ঘটনার সূত্রপাত হয় গত ৬ ডিসেম্বর, যখন স্বাস্থ্য মহাপরিচালক আবু জাফর ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার (ওটি) এবং রোগীসেবা বিষয়ক কয়েকটি ত্রুটি উল্লেখ করেন।

এ সময় ওটি বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করা ডা. ধনদেব বর্মন সরাসরি জনবল-সংকট, অতিরিক্ত কাজের চাপ এবং বাস্তব সমস্যার কথা তুলে ধরেন। তাঁর এই স্পষ্টবাদী মন্তব্যের জেরে মহাপরিচালকের সঙ্গে তাঁর তর্ক-বিতর্কের সৃষ্টি হয়, যার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

  • ফলাফল: ঘটনার জেরে তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়।

  • পরবর্তী পদক্ষেপ: পরদিন তিনি লিখিতভাবে তাঁর আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

নিজ এলাকায় আদর্শ ও মেধার প্রতীক

ডা. ধনদেব বর্মন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত বানেশ্বর বর্মনের সন্তান। কমিউনিস্ট পার্টির নেতা বানেশ্বর বর্মনের ছয় সন্তানের সবাই সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত।

ডা. ধনদেবকে নিয়ে নিজ এলাকায় ও শিক্ষাজীবনে যে তথ্যগুলো উঠে এসেছে:

  • শিক্ষায় মেধা: তিনি পূর্ব বলদানি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং রাজশাহী ওল্ডগর্মেন্ট কলেজ থেকে ১৯৮৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

  • ধর্মীয় ব্যতিক্রম: তিনি ব্যতিক্রম হিসেবে স্কুল জীবনে হিন্দু ধর্মের পরিবর্তে ইসলাম ধর্মের বই পড়তেন এবং এসএসসি পরীক্ষায় ইসলাম ধর্মে লেটার মার্কস পেয়েছিলেন, যা সে সময় এলাকায় আলোচনার বিষয় ছিল।

  • শিক্ষকের দৃষ্টিতে: রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ জানান, "ধনদেব ছিল মেধাবী। সে কখনো রাজনীতি করত না, অন্যায়ও করত না। খুব প্রিন্সিপলড ছাত্র ছিল।”

  • পরিবারের মন্তব্য: তাঁর বড় ভাই, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বিনোদ বর্মন জানান, "ছাত্রজীবনে সে যেমন ভালো পড়াশোনা করতো, তেমনি ছিল ভালো ফুটবলার। মেডিকেল কলেজসহ কোথাও সে অন্যায়কে প্রশ্রয় দেয়নি। ধনদেব যে ন্যায়পরায়ন এটা আমাদের এলাকায় সকলেই জানে।”

ডা. ধনদেব রাজশাহী মেডিকেল কলেজ থেকে ২০১৭ সালে এমবিবিএস পাশ করেন এবং স্বাস্থ্য বিসিএস-এ উত্তীর্ণ হন।

জনমত: আদর্শের পক্ষে অবস্থান

ঘটনার পর তাঁর গ্রামের মানুষ, সহপাঠী ও শিক্ষকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ সামাজিক মাধ্যমে তাঁর পক্ষে সমর্থন জানাচ্ছেন। তাদের মতে, "ডা. ধনদেব কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেন না। তিনি ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক একজন চিকিৎসক।” স্থানীয় জনমতে, "যে ছেলে ছাত্রজীবন থেকেই ন্যায় ও আদর্শে অটল, সে অন্যায় করার মানুষ নয়"– এমন কথাই শোনা যাচ্ছে।

এ প্রসঙ্গে ডা. ধনদেব বর্মনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিডিয়ার সাথে কথা বলতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বারণ থাকার কথা উল্লেখ করে মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, "আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। দল করি না, আমি স্বাধীন চিন্তা ভাবনা করি।"


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১