ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ তিন বছর ধরে বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বয়স্ক মমিনা বেগম রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি রাণীশংকৈলে বিএনপি’র মামলায় জামায়াত নেতা গ্রেফতার ‎লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ নিয়ামতপুরে বিনোদনমূলক সাথী পার্কের উদ্বোধন পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান রাজশাহী নগরীতে চার মাদক কারবারী গ্রেফতার প্রমের সম্পর্ক গড়ে চুরি, গোদাগাড়ীতে স্বর্ণালংকারসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ গোদাগাড়ীতে ১০ লাখ টাকার হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার রাসিক নির্বাচনে ২৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট ফাইসাল আলম নয়ন তানোরে ঈদ ঘিরে ব্যস্ততা বেড়েছে দর্জিপাড়ায় মতিহারের মিজানের মোড়ে ট্যাপেন্টাডল সহ মাদককারবারি হাসান গ্রেফতার তিন অভিনেত্রীর যৌথ উদ্যোগে মিনি সিরিজ সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪ নিয়ামতপুরে ঈদ উপলক্ষে ৩৯ হাজার ৮৬৩টি পরিবারে ভিজিএফ চাল বিতরণ লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

খালেদা জিয়ার সুস্থতায় কাঁদছে সারা দেশ--- সিংড়ায় দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ আনু

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৫:৫১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৫:৫১:৩৯ অপরাহ্ন
খালেদা জিয়ার সুস্থতায় কাঁদছে সারা দেশ--- সিংড়ায় দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ আনু খালেদা জিয়ার সুস্থতায় কাঁদছে সারা দেশ--- সিংড়ায় দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ আনু
 
নাটোর-৩, সিংড়া আসনে বিএনপির মনোনীত এমপি পদ প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, দেশনেত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দলমত নির্বিশেষে  সারাদেশের সাধারণ মানুষ কাঁদছেন। সবাই চাইছেন গণতন্ত্রের মা দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের হাল ধরুক।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে নাটোরের সিংড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
অধ্যক্ষ আনু বলেন, গত ১৬ বছর অনেক জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন তবু দেশ ছাড়েননি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের জন্য দেশের মানুষের জন্য তাঁর এত মায়া। 
অধ্যক্ষ আনু বলেন, আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য  সারা দেশে প্রার্থীরা ঘোষণা করেছেন বিএনপি। সিংড়ায় আমাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের সাথে নিয়ে ধানের শীষকে বিজয়ী করতে চাই। ধানের শীষ আমার নয়, ধানের শীষ আপনার আমার আমাদের সবার প্রতীক। গণতন্ত্রের প্রতীক। 
 
পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য এডভোকেট মোঃ শামীম হোসেন এর সঞ্চালনায়  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল,উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক,উপজেলা বিএনপির সদস্য ও ইটালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু,উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন,উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা,পৌর বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম,পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আলিম খাজা,পৌর বিএনপির সদস্য রেজাউল করিম বাবলু, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ শাহাদাত হোসেন মিন্টু, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাঃসম্পাদক জয়নাল আবেদিন,কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাঃ সম্পাদক হায়দার রশিদ রিপন প্রমূখ।
 
দোয়া ও মিলাদ পরিচালনা করেন, উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ আসাদুল ইসলাম আসাদ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২