ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ১২১ বোতল ভারতীয় মদ জব্দ সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন পানের ঝুড়িতে ইয়াবা পাচার, চট্টগ্রামে ১৩ হাজার ৬৩০ পিস উদ্ধার কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক রাজশাহীতে, রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, বিপদ হতে পারে যে কোনও মুহূর্তে! দাবি চিকিৎসকের, ‘বেঁচে ফিরব না সনী দেওলের পুত্র রাজবীর দেওলের সঙ্গে গাঁটছ়ড়া বাঁধবেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর মাছ খেয়ে যৌবন ধরে রেখেছেন ৫৭ বছরের জেনিফার কুশার সঙ্গে বিচ্ছেদের পরে কী হয়েছিল প্রাক্তন স্বামীর হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী নগরীতে মাদক কারবারী-সেবক লীগ সহ গ্রেফতার ২৩, একজনের কারাদণ্ড সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা সরকারি ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা রাজশাহীতে ১০১ হারানো মোবাইল ফোন উদ্ধার , মালিকদের হাতে হস্তান্তর অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক

পত্নীতলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৫:৪৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৫:৪৯:৩০ অপরাহ্ন
পত্নীতলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস/২৫ উদযাপন উপলক্ষে নওগাঁর পত্নীতলায় মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যলয় নওগাঁ ও পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় মানববন্ধন শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম খালিদ সাইফুল্লাহ্, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ আশীষ কুুমার দেবনাথ, উপজেলা মৎস্য অফিসার রুজিনা পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রোল্লাদ কুমার কুন্ডু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক, দি হাঙ্গার প্রজেক্ট’র এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, জাতীয়তাবাদি মহিলা দলের পত্নীতলা উপজেলা শাখার সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির স্বদেশ কুমার মন্ডল, তসলিম উদ্দীন মিঞা, অজিত কুমার রায়, সুধীর তির্কী, সাংবাদিক পরেশ টুডু সহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি দূর করতে ব্যক্তি পর্যায় থেকে দুনীতি প্রতিরোধে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে বিভিন্ন সেক্টরের দুর্নীতি প্রতিরোধ করতে সামাজিক অঙ্গীকার বাস্তবায়ন করার উপর জোরদেন এবং যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করার মধ্যদিয়ে শুদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আশা ব্যক্ত করেন। এসময় সাংবাদিকবৃন্দকে নিউজে সত্যতা যাচাই পূর্বক আরো বেশি দুর্নীতির প্রতিবেদন করার অনুরোধ জানানো হয়

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২