ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

যমুনা সেতু এলাকায় ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্রাক জব্দ

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৫:৪২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৫:৪২:৫১ অপরাহ্ন
যমুনা সেতু এলাকায় ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্রাক জব্দ যমুনা সেতু এলাকায় ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্রাক জব্দ

বিপুল পরিমাণ মাদক বিরোধী অভিযানে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে ৫১ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। এই সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি দল আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর, ২০২৫) ভোর ৪টা ৩০ মিনিটের দিকে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর ঢাকা টু রাজশাহীগামী মহাসড়কের উপর এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আজিজুল হক (৩২), পিতা- মৃত আব্দুল খালেক, সাং- পুকুড়িয়া, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, বিশু আলী (২৮), পিতা- মো. মর্তুজা আলী, সাং- একবরপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়কের দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে ৫১ কেজি গাঁজা উদ্ধার করা ছাড়াও মাদক কারবারী দু'জনের কাছ থেকে ০৫টি মোবাইল ফোন এবং নগদ ১১২০/- টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই দুই আসামি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ট্রাক ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা এই ধরণের অভিযান অব্যাহত রাখবে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি