ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান

মহিউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ডিউক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৫:৪০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৫:৪০:৩৬ অপরাহ্ন
মহিউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ডিউক গ্রেপ্তার মহিউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ডিউক গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর মহিউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আইনুল আলম প্রকাশ ডিউককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে তাঁকে বন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

২০১৮ সালের ২৬ মার্চ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন চট্টগ্রাম মহানগরীর সল্টগোলা ক্রসিংয়ের মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে এই হত্যাকাণ্ড ঘটে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে আইনুল আলম প্রকাশ ডিউক ও তাঁর অন্যান্য সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে থাকা ভিকটিম মহিউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

অনুষ্ঠানে উপস্থিত জনতা গুরুতর রক্তাক্ত অবস্থায় মহিউদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মহিউদ্দিনের পরিবার বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় ২০ জনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২২(০৩)২০১৮ ইং)।

র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আইনুল আলম প্রকাশ ডিউক চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে গত ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১২:২৫ ঘটিকায় র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি দল বন্দর থানাধীন বরখান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ডিউককে গ্রেপ্তার করে। তিনি দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ