ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড় রাণীশংকৈল সীমান্তে মৃত্যুর নীরব সাক্ষী নৌকার মাঝি - নিহতদের পরিবারের খবর কেউ রাখেনি ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি ​বর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০১:৪১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০১:৪১:৫২ অপরাহ্ন
নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান
নোয়াখালীর বেগমগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে নয়টি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ। এর আগে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জামাল মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে জামাল মার্কেটে নিউ সুমন ম্যাট্রেস লেপ-তোষকের কারখানায় আগুনের সূত্রপাত হয়। ওই সময় কারখানায় থাকা তিন শ্রমিক দ্রুত বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে লেপ-তোষকের কারখানার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কারখানার পাশের চা দোকান, মুদি দোকান ও ফার্মেসী দোকানসহ আরও আটটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সুধারাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ আরও বলেন, বৈদ্যুতিক  শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে নয়টি দোকানের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক