ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

নাবিল গ্রুপের পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ফসলি জমি মৎস্যখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০১:২৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০১:২৬:৫৬ অপরাহ্ন
নাবিল গ্রুপের পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ফসলি জমি মৎস্যখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি নাবিল গ্রুপের পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ফসলি জমি মৎস্যখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের (ইউপি) ফসলি জমি ও লোকালয়ে অবস্থিত নাবিল গ্রুপ পরিচালিত নাবা পোল্ট্রি ফার্ম লিমিটেডের লেয়ার ও ব্রয়লার মুরগি ফার্মের বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। পরিবেশ আইন লঙ্ঘন করে লোকালয়ে গড়ে ওঠা এই কোম্পানির বর্জ্য নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ফেলা হচ্ছে পার্শ্ববর্তী এলাকার খাল, ফসলি জমিতে। এতে নষ্ট হচ্ছে কৃষকের ফসল ও মাটির গুনাগুন। পাশাপাশি হুমকির মুখে পড়েছে কৃষি ও মৎস্য উৎপাদন। এ ছাড়া সৃষ্ট দুর্গন্ধ বাতাসে মিশে দূষিত হচ্ছে বায়ুমণ্ডল, যার ফলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

গতকাল সরেজমিনে দেখা যায়, উপজেলার রিশিকুল ইউনিয়নের (ইউপি) ঝিকড়াপাড়া গ্রামের লোকালয়ের মাঝখানে গড়ে ওঠা ফার্মের বর্জ্য ফেলার নেই কোনো আধুনিক ব্যবস্থা। ফলে এলাকার মানুষ পরিবেশ দূষণের মারাত্মক হুমকিতে রয়েছে। এতে দূষিত বাতাসে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

অন্যদিকে, বৃষ্টির পানিতে ফার্মের বর্জ্য মিশে আশপাশে এলাকার পানি দূষিত হয়ে কালচে আকার ধারণ করেছে। বর্তমানে এসব জমিতে চাষাবাদ ও পুকুর-জলাশয়ে মাছ চাষ বন্ধ হবার উপক্রম। এছাড়াও বায়ু ও পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা।

স্থানীয়রা জানান, এই ফার্ম থেকে প্রতিদিন শত-শত কেজি বর্জ্য উৎপন্ন হচ্ছে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় তারা এসব বর্জ্য রাতের আধারে কথায় গিয়ে ফেলে আসে জানা নেই। এসব বর্জের কারণে পোল্ট্রি ফার্মের আশেপাশের শত শত পথচারী ও এলাকার মানুষ দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে।

ঝিকড়াপাড়া গ্রামের বাসিন্দা চান মিয়া বলেন, এই পোল্ট্রি ফার্মের বর্জ্যের দুর্গন্ধে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিদ্যুৎ যখন থাকে না তখন জেনারেটর মেশিন দিয়ে বিদ্যুৎ পরিচালনা করে জেনারেটরের কম্পন আওয়াজে আমরা অতিষ্ঠ হয়ে যায়। বিকাল হলেই দুর্গন্ধ ক্রমান্বয়ে বেড়ে যায়।

ফলে সূর্য ডোবার আগেই ঘরের দরজা, জানালা বন্ধ করে দিয়ে ঘরে ঢুকে যেতে হয়। অভিযোগ করলে কর্তৃপক্ষের লোকেরা আমাদেরকে নানাভাবে ভয়ভীতিসহ হুমকি দেয়।

একই গ্রামের আতাউর রহমান বলেন, দুর্গন্ধে আমরা নিঃশ্বাস নিতে পারি না। বৃষ্টির পানিতে ফার্মের ময়লা আবর্জনা ভেসে আমাদের জমিতে মিশে যায়। এতে চরম অশান্তিতে আছি। বাসায় মেহমান এলে চরম লজ্জায় পড়তে হয়। দুর্গন্ধে খাবার খেতে গিয়ে বমি করে দেন ছোট বাচ্চারা। আমরা এর থেকে পরিত্রাণ চাই। স্থানীয়রা এই ফার্ম স্থানান্তরিত বা বন্ধের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে নাবা পোল্ট্রি ফার্ম লিমিটেডের ডেপুটি ম্যানেজার সোহাগ আলী বলেন, আমরা ফার্মের বর্জ্য দিয়ে জৈব সার তৈরি করে নিচ্ছি। যদি এমন কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে আমাদের জানাতে হবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার