ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

রাজশাহীতে শিশুর ফাঁদে ধরা অতিথি পাখি উদ্ধার; সরকারি কর্মকর্তার উদ্যোগে ফিরলো মুক্ত আকাশে

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৭:৩৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৭:৩৩:৩৬ অপরাহ্ন
রাজশাহীতে শিশুর ফাঁদে ধরা অতিথি পাখি উদ্ধার; সরকারি কর্মকর্তার উদ্যোগে ফিরলো মুক্ত আকাশে রাজশাহীতে শিশুর ফাঁদে ধরা অতিথি পাখি উদ্ধার; সরকারি কর্মকর্তার উদ্যোগে ফিরলো মুক্ত আকাশে
রাজশাহীর বাগমারা উপজেলার বড় বিহানালী এলাকায় ফাঁদে ধরা এক অতিথি পাখি শামুকখোল মানবিক উদ্যোগে আবারও মুক্ত আকাশে ফিরে গেল। পাখিটি শিকার করেছিল মাত্র ১৩ বছর বয়সী এক শিশু।

পরিবারসহ খাওয়ার উদ্দেশ্যে পাখিটি বাড়িতে নিয়ে যাওয়ার পথে ঘটনাটি নজরে আসে সরকারি এক কর্মকর্তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার আগে বড় বিহানালী স্কুল মাঠের কাছে ফাঁদ হাতে ও শামুকখোলটি নিয়ে ফিরছিল শিশুটি। এসময় সেখানে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলে কর্মরত কর পরিদর্শক এমামুল হক। তিনি শিশুটিকে থামিয়ে পাখি ধরার কারণ জানতে চান।

শিশুটি জানায়, পাখিটি জবাই করে পরিবার নিয়ে খাবেন তারা। তবে অতিথি পাখি শিকার আইনগতভাবে দণ্ডনীয় ও পরিবেশের জন্য ক্ষতিকর—এমনটি জানালে শিশুটি নিজের ভুল স্বীকার করে। পরে পাখিটি বিক্রি করতে রাজি হলে ৫০০ টাকায় সেটি কিনে নেন এমামুল হক।

এরপর মুখ ও পা বাঁধা অবস্থায় থাকা শামুকখোলটি নিয়ে বড় বিহানালী বিলে যান তিনি। সেখানে পাখিটিকে অবমুক্ত করা হলে এটি উড়াল দেয়—দৃশ্যটি দেখে উপস্থিতদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

মুরারী পাড়া এলাকার বাসিন্দা কলেজশিক্ষক ফরিদ উদ্দিন বলেন, শিশুটি ৫০০ টাকা পেয়ে খুশি হয়েছে। কৌতূহল থেকেই সে পাখি ধরেছিল। শীতে বিলে অতিথি পাখি আসে। এমামুল হক পাখিটিকে কিনে ছেড়ে দিয়ে সত্যিই ভালো একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তবে শিশুটির পরিচয় গোপন রাখতেই অনড় স্থানীয়রা। তারা জানান, সে প্রতিশ্রুতি দিয়েছে, আবার কখনো পাখি ধরবে না।

সরকারি কর্মকর্তা এমামুল হক বলেন, সাপ্তাহিক ছুটিতে বাড়িতে এসেছি। পাখিটিকে মুক্ত করতে পেরে খুব ভালো লাগছে। পাখিটির সঙ্গী ছিল না, একাই উড়াল দিল। ডানা মেলে আকাশে ভেসে যাওয়ার সেই মুহূর্তটি ছিল একেবারেই অন্যরকম।

স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগ পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে মানুষের সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম