ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

আরএমপিতে শ্রেষ্ঠ কর্মসম্পাদনে ৪০জন পুলিশ সদস্যকে পুরস্কৃত

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৭:০৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৭:০৭:৩১ অপরাহ্ন
আরএমপিতে শ্রেষ্ঠ কর্মসম্পাদনে ৪০জন পুলিশ সদস্যকে পুরস্কৃত আরএমপিতে শ্রেষ্ঠ কর্মসম্পাদনে ৪০জন পুলিশ সদস্যকে পুরস্কৃত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নভেম্বর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান।

সভায় মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। গত নভেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা মূল্যায়ন এবং ভবিষ্যতে আরও বাস্তবসম্মত কৌশল গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ কমিশনার ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর অপরাধ প্রতিরোধ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়া নভেম্বর মাস পর্যন্ত সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিভিন্ন পদমর্যাদার ৪০ জন পুলিশ সদস্যকে সনদপত্র ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি