ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে

গুরুদাসপুরে শিক্ষকের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০১:০৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০১:০৫:৩২ পূর্বাহ্ন
গুরুদাসপুরে শিক্ষকের বিরুদ্ধে  বাড়ি দখলের অভিযোগ গুরুদাসপুরে শিক্ষকের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
নাটোরের গুরুদাসপুরে রোকেয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোহাব্বত বিশ্বাসের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ করেছেন তারই ছোট ভাই মেহেদী বিশ্বাস।

রবিবার সকালে নিজ বাড়িতে ঢুকতে না পেরে এবং লুট হওয়া ঘরের জিনিসপত্র ফেরত চেয়ে না পাওয়ায় সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগী ছোট ভাই।

এ ঘটনায় দুই ভাইয়ের পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা উপজেলার খামারনাচকৈড় মহল্লার মরহুম ফয়েজ উদ্দিন মোকা বিশ্বাসের ছেলে।

জানা যায়, মেহেদী চাকরির কারণে নওগাঁ জেলা সদরে থাকেন। যার কারণে তার নিজ নামীয় ২.৪০ শতক জায়গা তার চাচাতো ভাই আলিম বিশ্বাসের কাছে বিক্রি করেন। এতে ক্ষিপ্ত হয়ে বড়ভাই মোহাব্বত বিশ্বাস ওই জায়গা দখল নেন এবং মেহেদীর ঘরে থাকা নগদ টাকা, গহনা, টিভি, ফ্রিজ ও আসবাবপত্র লুট করে নেন।

প্রতিবাদ জানালে মেহেদীর ওপর ক্ষিপ্ত হয়ে হুমকি ধামকি দেন মোহাব্বত বিশ্বাস।

এরই প্রেক্ষিতে বাড়ি ও লুট হওয়া জিনিসপত্র ফেরত নিতে গেলে মোহাব্বত তার ছোট ভাইকে প্রাণনাশের হুমকি দেন। ন্যায় বিচারের প্রত্যাশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে রবিবার বিকেলে স্থানীয় চলনবিল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মেহেদী হাসান ও তার পরিবার। এসময় মেহেদীর সাথে স্ত্রী রহিমা খাতুনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত শিক্ষক মোহাব্বত বিশ্বাস বলেন, আমার ছোটভাই আমাকে না জানিয়ে অন্যের কাছে জায়গা বিক্রি করেছেন। ওখানে আমার জায়গাও আছে। এজন্য পরিবারের অন্য অংশিদাররা মিলে কোর্টে বাটোয়ারা মামলা দায়ের করেছি। এখানে তার কোনো মালামাল নেই, সব নিয়ে গেছে।

ভুক্তভোগী মেহেদী বলেন, আমার ঘরে তালা দেয়া ছিল। সেই ঘরে মালামাল আছে কিনা সেটা বড়ভাই মোহাব্বত বিশ্বাস কিভাবে জানলেন? আমার দেয়া তালা খুলে অন্য তালা ঝুলিয়েছেন। আমার নিজনামীয় বসতবাড়ি ও মালামাল ফেরত দেয়া হোক।

গুরুদাসপুর থানার ওসি তদন্ত (ভারপ্রাপ্ত) মো. আকবর হোসেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি