ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ১২:৫৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ১২:৫৮:৪৩ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি
ফেসবুকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকির ঘটনায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জনকণ্ঠ প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রবিবার (৭ ডিসেম্বর) রাণীশংকৈল থানায় তিনি এ জিডি করেন। জিডি নং–৩৩৪, ট্র্যাকিং নং–KOOE9A।

জিডিতে নোমান উল্লেখ করেন, গত ৬ ডিসেম্বর বিকেলে তিনি উপজেলার রাতোর ইউনিয়নের শখের টাউন এমএবি ইটভাটায় যান। সেখানে ইটভাটার পাশের গাছপালা কেটে কাঠের স্তুপ করে রাখার ঘটনা তিনি ভিডিও করে নিজের ফেসবুক আইডি Abdullah Al Numan–এ প্রকাশ করেন।

এই ভিডিও প্রকাশের পরদিন রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ইউনিয়ন যুবলীগ নেতা শেখ ফরিদ তার ফেসবুক আইডি MD Sheikh Farid থেকে নোমানকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং ‘পুড়িয়ে হত্যা’ করার হুমকি দেন।

হুমকির ঘটনায় সাংবাদিক নোমানের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জিডিতে উল্লেখ করা হয়। যেকোনো সময় তার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিষয়টি ভবিষ্যতের জন্য নথিভুক্ত করতে থানায় জিডি করা হয়েছে।

এ বিষয়ে জানতে যুবলীগ নেতা শেখ ফরিদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

ঘটনা পর্যালোচনা করে রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার