ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ,আহত ২

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ১২:৪৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ১২:৪৫:৩৪ পূর্বাহ্ন
নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ,আহত ২ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ,আহত ২
নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরও দুইজন  আহত হয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার সদরের ডাঙ্গাপাড়া এলাকায় মোটরসাইকেল - পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং একজনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে। 

নিহত শিক্ষার্থী শোয়াইব (২০), তিনি নিয়ামতপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাবার নাম মুকবুল হোসেন একই জেলার মান্দা  উপজেলার ভাঁরশো ইউনিয়নের আলালপুর (ঠাকুর মান্দা) গ্রামে।

আহত শিক্ষার্থীরা হলেন মান্দা উপজেলার ছুটিপুর গ্রামের হাসিবুর রহমান ও ঘাগড়া গ্রামের রাকিব। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার  সকাল ১১ টার দিকে দ্রুতগতিতে  মোটরসাইকেল নিয়ে কলেজে  যাচ্ছিলেন তিন শিক্ষার্থী। পথিমধ্যে  ডাঙ্গাপাড়া এলাকায় একটি দ্রুতগামী  মিনি ট্রাক(পিকআপ) এর সাথে ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেলটি রাস্তার পাশে  তালগাছের সাথে পুনরায় ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে  উদ্ধার করে  নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শোয়াইবকে মৃত ঘোষণা করেন। 

নিয়ামতপুর থানার উপপরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) রেজাউল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১