ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

নিয়ামতপুরে দুর্বৃত্তর আগুনে পুড়লো কৃষকের ধানের গাদা

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ১২:৪১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ১২:৪১:১৪ পূর্বাহ্ন
নিয়ামতপুরে দুর্বৃত্তর আগুনে পুড়লো কৃষকের ধানের গাদা নিয়ামতপুরে দুর্বৃত্তর আগুনে পুড়লো কৃষকের ধানের গাদা
নওগাঁর নিয়ামতপুরে রাতের আঁধারে এক কৃষকের ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৬ ডিসেম্বর)  দিবাগত রাত ২টার দিকে উপজেলার সালালপুর (দিঘীরপাড়) গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নিয়ামতপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মো. হোসেন আলী (৫৭) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৬ ডিসেম্বর দিবাগত রাত অনুমান ২টার দিকে কে বা কাহারা পূর্ব শত্রুতার জেরে ১১ বিঘার  জমির পাকা ধানের ৪টি পালা আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করে দেয়। এতে প্রায় ৫ লক্ষ  টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. হোসেন আলী জানান, 'আমরা কৃষক মানুষ। রোদ– ঝড়- বৃষ্টিতে ভিজে  কষ্ট করে ধান উৎপাদন করি। সেই ধানই যখন কেউ ইচ্ছে করে জ্বালিয়ে দেয়,তখন বুকটা হাহাকার করে ওঠে। আমাদের মতো মানুষের এটাই তো সারা বছরের ভরসা।'
তিনি আরও জানান, গত কয়েকদিন  আগে অপরিচিত একটি নম্বর থেকে তাঁকে বারবার ফোন করে অর্থ দাবি করা হয়। টাকা না দেওয়ায় তার জমির ধান পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে তিনি নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় ওই এলাকায় কৃষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত অপরাধীকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক যেন শাস্তির  ব্যবস্থা করা হয়। 

নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন বলেন, 'রাত সাড়ে তিনটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

 থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দ্বায়িত্ব) রেজাউল করিম বলেন, ধানের পালা পোড়ানোর বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০