ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

বগুড়ায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ১০:১৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ১০:১৩:৩১ অপরাহ্ন
বগুড়ায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা বগুড়ায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা
বগুড়ার শেরপুর উপজেলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পরিচালিত যৌথ মনিটরিং অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় নিউ স্টার বেকারি এবং বৈকালি দই ও মিষ্টির মালিকানাধীন বেকারি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বেকারিগুলোতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়। প্রস্তুত প্রক্রিয়ায় অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার, বিপুল পরিমাণ ব্যবহারের অনুপযোগী পোড়া তেল মজুদ এবং কীটপতঙ্গ দমনে ব্যবহৃত বিষ ছিটানো একই মেঝেতে খাদ্য সংরক্ষণ ও মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়।

এছাড়া ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ অনুযায়ী নিষিদ্ধ কালি যুক্ত পত্রিকার কাগজ ব্যবহার করে জন্মদিনের কেক তৈরি করার অভিযোগও পাওয়া যায়।

এ অপরাধে নিউ স্টার বেকারিকে ২০ হাজার এবং বৈকালি দই ও মিষ্টির মালিকানাধীন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো. মেহেদি হাসান। উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. শরীফুল ইসলাম, ভোক্তা অধিকার অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল কাদের এবং ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। সার্বিক নিরাপত্তায় ছিলেন জেলা পুলিশের একটি চৌকস টিম।

অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোকে সরকারি সকল আইন মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক