ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে স্মরণ

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ১০:০৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ১০:০৮:০১ অপরাহ্ন
রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে স্মরণ রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে স্মরণ
রাজশাহী আসক ফাউন্ডেশন ও ফুটপাত ব্যবসায়ী সমবায় সমিতির যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন। তিনি বলেন,“বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, স্বাধীনতার পর দেশ গঠনে একজন নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন। তাঁর ত্যাগ ও আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। মুক্তিযোদ্ধাদের অবদান কোনোদিন জাতি ভুলে যাবে না।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, আসক ফাউন্ডেশনের পরিচালক সালাউদ্দিন মিন্টু এবং জলিল সুপার মার্কেটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগের সভাপতি আয়ব আলী।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের একজন সাহসী সংগঠক ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ মানুষ। দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার আদায়ে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তাঁর আদর্শ অনুসরণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক