ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ

‘এখনও ভয় লাগে সেই নগ্ন দৃশ্যের কথা ভাবলে’: জেসিকা অ্যালবা

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:৪৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০২:৪৯:৫৫ অপরাহ্ন
‘এখনও ভয় লাগে সেই নগ্ন দৃশ্যের কথা ভাবলে’: জেসিকা অ্যালবা জেসিকা অ্যালবা| ছবি: সংগৃহীত
হলিউড তারকা জেসিকা অ্যালবা, যিনি মার্ভেলের ফ্যান্টাস্টিক ফোর সিনেমায় সু স্টর্ম চরিত্রে জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি তার ক্যারিয়ারের এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ফ্যান্টাস্টিক ফোর সিনেমার একটি দৃশ্যে ব্রিজের ওপর তাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখানো হয়েছিল, যা এখনও তাকে আতঙ্কিত করে। খবর পিপল ডট কমের।

এই আলোচিত বিষয়টি উঠে আসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর পঞ্চম আসরের দ্বিতীয় দিনে, যখন জেসিকা অ্যালবা নিজের ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, সিনেমাটির ওই দৃশ্য ছিল খুবই ভয়ানক। বাস্তব জীবনে এটা আমাকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছিল। আমি রক্ষণশীল পরিবারে বড় হয়েছি এবং ব্যক্তিগত জীবনে বেশ সংযত। এখনও ওই দৃশ্যের কথা ভাবলে আমার কষ্ট হয় এবং ভয় লাগে।

তবে, এই অস্বস্তিকর অভিজ্ঞতা সত্ত্বেও জেসিকা তার চরিত্র সু স্টর্মকে খুবই প্রিয় মনে করেন। তিনি জানান, সু স্টর্ম চরিত্রটি ছিল এক ধরনের পরিবর্তন। তখনকার নারী চরিত্রগুলো সাধারণত ‘উদ্ধারের অপেক্ষায়’ থাকত, কিন্তু সু স্টর্ম ছিল একেবারে আলাদা। সে ছিল মা-সুলভ ও দয়ালু, আবার একই সাথে দৃঢ় ও সাহসী। তার নৈতিক অবস্থান ছিল অসাধারণ।

জেসিকা বর্তমানে নিজেই প্রযোজনার কাজ শুরু করেছেন এবং লেডি মেটালমার্ক এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি জানিয়েছেন, হলিউডের গল্প বলার ধরনে তিনি পরিবর্তন আনতে চান এবং নারীদের নেতৃস্থানীয় চরিত্রে উপস্থাপিত করার উদ্যোগ নিয়েছেন। 

‘আমি এমন সময় বড় হয়েছি, যখন গল্পে বৈচিত্র্য খুব কম ছিল। তবে এখন আমি হলিউডকে দোষ দিচ্ছি না, কারণ গল্প বলার ক্ষমতা মূলত শ্বেতাঙ্গ পুরুষদের হাতে ছিল,’ বলেন তিনি।

এছাড়াও, জেসিকা তার নতুন সিনেমা ‘আ ট্রি ইজ ব্লু’ নিয়ে উৎসবের মঞ্চে ঘোষণা দেন। এই সিনেমায় তার সঙ্গে আছেন ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স এবং অভিনেত্রী ভ্যানেসা বার্গহার্ট।

জেসিকা অ্যালবার এই সময়ের হলিউডে নারীদের আরো শক্তিশালী ভূমিকা সামনে আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তার মতে, নারীরা পরিবারের আয়ের ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করছেন। তাই নারীদের ‘উদ্ধার’-এর গৎবাঁধা গল্প না দেখিয়ে তাদের নেতৃত্বের গল্প উপস্থাপন করা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮