ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

ভারতের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:৪৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০২:৪৫:২২ অপরাহ্ন
ভারতের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৫০ জন আহত হয়ে গোয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।

রোববার (৭ ডিসেম্বর) ভোরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন ।

গোয়া পুলিশ জানিয়েছে, বেশিরভাগেরই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন পর্যটক ও ১৪ জন কর্মচারী আছেন। বাকি ৭ জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এতে ৫০ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতের শেষ প্রহরে ক্লাবটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের পাশাপাশি কয়েকজন পর্যটকও প্রাণ হারান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত লেখেন, 'গোয়ার জন্য আজ অত্যন্ত শোকের দিন। ঘটনাস্থল ঘুরে দেখে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন ছিলেন ভ্রমণকারী।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, পুলিশের ধারণা—‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি দল দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মারা যাওয়া অধিকাংশ ব্যক্তি ক্লাবটির কর্মচারী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী