ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিঁড়ি ভাঙলে বুক ধড়ফড়, মাথা ঘোরার সমাধানে সহজ কিছু ব্যায়াম ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত: এজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল শিক্ষাবোর্ডের ভুলে পাল্টে গেল ৩৮ হাজার ছাত্রের লিঙ্গ হামলার আশঙ্কায় প্রায় ৭০০ ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছে হরমুজ প্রণালীতে! ঠাকুরগাঁওয়ের হরিপুরে-২১ পিস ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ তানোরে সজিনা গাছ ফুলে ফুলে ভরে গেছে দুবাগী ছাহেব বাড়িতে পবিত্র মাহে রামাদ্বানের খাদ্য সামগ্রী বিতরণ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে জরিমানা নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে প্রশাসনের ঝটিকা অভিযানে ৪টি এস্কেভেটর অকেজো জয়পুরহাটের ক্ষেতলালে ধর্ষণচেষ্টার অভিযোগ: আত্মরক্ষায় অভিযুক্তের লিঙ্গ কর্তন আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একাধিক সন্তানের মা হতে চান রাশমিকা ইসরাইলের দখল করা ভূখণ্ডে ‘অগ্নিকুণ্ডের দ্বার’ উন্মুক্ত করার ঘোষণা আইআরজিসির আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা করা হয়েছে: বাংলাদেশ রোজের রান্নায় মাইক্রোওয়েভের ব্যবহার কি অজান্তেই ক্যানসারের ঝুঁকি বাড়ায়? লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় গরু জব্দ

ভারতের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:৪৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০২:৪৫:২২ অপরাহ্ন
ভারতের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৫০ জন আহত হয়ে গোয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।

রোববার (৭ ডিসেম্বর) ভোরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন ।

গোয়া পুলিশ জানিয়েছে, বেশিরভাগেরই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন পর্যটক ও ১৪ জন কর্মচারী আছেন। বাকি ৭ জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এতে ৫০ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতের শেষ প্রহরে ক্লাবটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের পাশাপাশি কয়েকজন পর্যটকও প্রাণ হারান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত লেখেন, 'গোয়ার জন্য আজ অত্যন্ত শোকের দিন। ঘটনাস্থল ঘুরে দেখে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন ছিলেন ভ্রমণকারী।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, পুলিশের ধারণা—‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি দল দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মারা যাওয়া অধিকাংশ ব্যক্তি ক্লাবটির কর্মচারী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরে সজিনা গাছ ফুলে ফুলে ভরে গেছে

তানোরে সজিনা গাছ ফুলে ফুলে ভরে গেছে