ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

ধর্ষণের পর হত্যা করা হয় শিফাকে: ময়নাতদন্তের রিপোর্ট

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০১:৩৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০১:৩৮:১৪ অপরাহ্ন
ধর্ষণের পর হত্যা করা হয় শিফাকে: ময়নাতদন্তের রিপোর্ট ধর্ষণের পর হত্যা করা হয় শিফাকে: ময়নাতদন্তের রিপোর্ট
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।

এ ঘটনায় শিফার বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবি স্বজনদের।

পুলিশ বলছে, শিগগিরই এ মামলার রহস্য উন্মোচন করতে চান তারা।

২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর বগুড়া শহরের গোদারাপড়ার তা’লীমুল কুরআন মহিলা মাদ্রাসার স্টোর রুমে মেলে শিফা নামে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধরে নেয় সবাই। ঘটনার দেড় বছর পর ময়নাতদন্ত প্রতিবেদন মেলে চাঞ্চল্যকর তথ্য। হাফেজা শিফাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

নিহত শিফা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোথাট্টি গ্রামের বাসিন্দা ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, দিন মজুর বাবার দুই মেয়ে। বড় মেয়েকে বিয়ে দিয়েছিলেন অনেক আগেই। স্বপ্ন ছিলো ছোট মেয়েকে হাফেজা করে ভালো পাত্র দেখে বিয়ে দিবেন। অভাবের সংসারে সুখ শান্তি না পেলেও মেয়েরা ভালো থাকলে তিনি প্রশান্তি পাবেন। কিন্তু মেয়ের মৃত্যুর পর মা-বাবার সেই স্বপ্ন যেন অঙ্কুরেই শেষ হয়েছে। এখন তারা চান ঘাতকদের বিচার।

শিফার মৃত্যুর পর একটি অপমৃত্যু মামলা হয় থানায়। কিন্তু দীর্ঘ সময় পর গত ১৮ মার্চ ময়নাতদন্ত প্রতিবেদন আসে পুলিশের হাতে।

পুলিশ জানায়, প্রতিবেদনে শিফাকে ধর্ষণের পর হত্যার কথা উল্লেখ করা আছে। ২৫ মার্চ শিফার পরিবারের পক্ষ থেকে একটি মামলা নেয় পুলিশ। তবে এখনও এ ঘটনায় কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি।

শিফার মৃত্যুর পর ২০২৩ সালেই মাদ্রাসাটি রহস্যজনকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটির পরিচালক এস এম দেলোয়ারের দাবি, শিফার মৃত্যুর সঠিক বিচার চান তিনিও। 

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা জানান, ঘটনা তদন্ত চলছে। শিগগিরই এ মামলার রহস্য উন্মোচন করতে চান তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ