ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস

ত্বকের যৌবন ধরে রাখতে গিয়ে অন্ধত্ব, ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ছে?

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০১:৩০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০১:৩০:৩১ অপরাহ্ন
ত্বকের যৌবন ধরে রাখতে গিয়ে অন্ধত্ব, ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ছে? ছবি: সংগৃহীত
বয়স বাড়লে ত্বক কুঁচকে যাওয়া, বলিরেখা পড়ার সমস্যা স্বাভাবিক। কিন্তু এখনকার সময়ে বয়সের সেটুকু ছাপ রাখতেও অনেকে রাজি নন। ত্বক হবে যৌবনের মতোই ঝকঝকে ও টানটান। তারকাদের দেখাদেখি ত্বকের তারুণ্য ধরে রাখতে চেষ্টার অন্ত নেই। কেউ করাচ্ছেন বোটক্স, কেউ লেজ়ার দিয়ে বলিরেখার চিহ্ন মিটিয়ে দিচ্ছেন আবার কেউ নানা রকম রেডিয়েশন থেরাপির দিকে ঝুঁকছেন। এর মধ্যেই ফিলার থেরাপিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কমবয়সিদের মধ্যে। ত্বকে ইঞ্জেকশন দিলেই বলিরেখা উধাও হবে, ত্বক হবে টানটান, ঝকঝকে। ঠোঁটে সুচ ফোটালে তা ফুলেফেঁপে উঠবে। পুরু হবে ঠোঁট। একে বলে ‘লিপ ফিলার’, যা করিয়ে বিপদে পড়েছিলেন উর্ফী জাভেদ। দীর্ঘ দিন যন্ত্রণা সইতে হয়েছিল তাঁকে।

গবেষণা বলছে, ফিলার করালে ত্বকে যৌবনের জেল্লা ফেরে ঠিকই, কিন্তু সামান্য ভুল হলেই তা মারাত্মক বিপজ্জনক হয়ে উঠতে পারে। ফিলার করানোর পরে ত্বকে রক্ত জমাট বেঁধে প্রাণসংশয় হয়েছে, এমন উদাহরণও অনেক। দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থ থেকে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, ফিলার থেরাপি বা ডার্মা ফিলার ভুল পদ্ধতিতে হলে বা একাধিক বার করানোর চেষ্টা করলে, তা ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এর থেকে দৃষ্টিজনিত সমস্যাও হতে পারে।

কতটা ক্ষতিকর হতে পারে ফিলার?

ফিলার হল এমন এক পদ্ধতি, যেখানে সুচ ফুটিয়ে চামড়া ভেদ করে ঢুকিয়ে দেওয়া হয় থকথকে জেলি। সাধারণত হায়ালুরনিক অ্যাসিড ইনজেক্ট করা হয় ত্বকে। এতে ত্বকের কোলাজেন ও ইলাস্টেন প্রোটিন তৈরি হয়, তাতে ত্বক টানটান হয় ও বলিরেখা পড়ে না। কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। ফিলার ইঞ্জেকশন দিয়ে গিয়ে যদি কোনও ভাবে তা রক্তনালি ভেদ করে ঢুকে যায় বা রক্তজালিকাগুলিকে ছিঁড়ে দেয়, তা হলেই সর্বনাশ! রক্তনালিতে ছিদ্র হলে সেখান থেকে রক্তক্ষরণ শুরু হবে। একটা সময়ে রক্ত জমাট বাঁধার লক্ষণ দেখা দেবে। রক্তনালিতে রক্ত জমাট বাঁধতে থাকলে, ত্বকের কোষগুলির মৃত্যু হতে থাকবে। এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ভাস্কুলার অকুলেশন’। এতে ত্বক সাদা বা ফ্যাকাশে হয়ে যাবে। ভাস্কুলার অকুলেশন বাড়াবাড়ি পর্যায়ে গেলে মুখের শিরা ও ধমনী দিয়ে রক্তপ্রবাহ বন্ধ হবে। ফলে রক্ত জমাট বেঁধে দৃষ্টিজনিত সমস্যা শুরু হবে। এর থেকে ব্রেন স্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে।

ডার্মা ফিলার অভ্যস্ত হাতে না হলে, এর থেকে ত্বকের সংক্রমণও ঘটতে পারে। ফলে ত্বকের কোষগুলির অকালমৃত্যু হতে থাকবে। নেক্রোসিসের লক্ষণ দেখা দেবে, ফলে ত্বক অস্বাভাবিক রকম ফুলে উঠবে। যন্ত্রণা শুরু হবে। ত্বকের প্রদাহ এতটাই বেড়ে যাবে, যে তা থেকে ত্বকে ক্ষত বা ঘা হতে পারে। ফিলার ঠিকমতো না হলে বা তাতে ব্যবহার করা হায়ালুরনিক অ্যাসিডের ডোজ় বেশি হয়ে গেলে, গাল, ঠোঁট ও আশপাশের এলাকা বেঁকেচুরে গিয়ে পুরোপুরি বিকৃত হয়ে যাবে। ফলে মুখের গড়নই অস্বাভাবিক হয়ে যাবে।

লুপাস বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো রোগ থাকলে ফিলারের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এর থেকে অটোইমিউন রোগ হতে পারে। স্নায়ুর অসাড়তা দেখা দিতে পারে। তাই ফিলার করাতে হলে অভিজ্ঞ ও পেশাদার কারও থেকে করানোরই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক