ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

মান্দায় ইউপি সদস্যর বিরুদ্ধে রাস্তার গাছ কর্তনের অভিযোগ

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০১:১৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০১:১৭:২৬ অপরাহ্ন
মান্দায় ইউপি সদস্যর বিরুদ্ধে  রাস্তার গাছ কর্তনের অভিযোগ মান্দায় ইউপি সদস্যর বিরুদ্ধে রাস্তার গাছ কর্তনের অভিযোগ
নওগাঁর মান্দা উপজেলার পিড়াকৈর শংকরপুর সড়কের মরাঘাটি এলাকায় সরকারি মালিকানাধীন অন্তত দুই লাখ টাকা মূল্যের ২৮টি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। কোনো ধরনের সরকারি অনুমোদন কিংবা টেন্ডার ছাড়া গাছগুলো কেটে নিয়েছেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনছার আলী ভুট্টো এবং বিএনপির নেতা পরিচয়দানকারী পিড়াকৈর গ্রামের পশুচিকিৎসক সানোয়ার হোসেন।

স্থানীয় সূত্র জানায়, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ২০০৪ সালে রাস্তা টির দু’ধারে ইউক্যালিপটাসের চারা রোপণ করা হয়। গাছগুলোর পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছিল পিড়াকৈর গ্রামের ছয়জন নারী উপকারভোগীকে। তবে রোপণের পর থেকেই রাস্তার ধারের কিছু জমির মালিক ফসলের ক্ষতির আশঙ্কায় রাতের অন্ধকারে অধিকাংশ গাছ নষ্ট করে দেন।

উপকারভোগী আবেদা বেগম ও নাসিমা বিবি জানান, বহু কষ্টে যেসব গাছ বাঁচানো সম্ভব হয়েছিল, সেগুলোও সম্প্রতি রাতের অন্ধকারে কেটে নেওয়া হয়েছে। বাকি ২৮টি গাছও স্থানীয় ইউপি সদস্য ভুট্টো বিক্রি করে দিয়েছেন। কিন্তু তাদের কোনো অর্থ দেওয়া হয়নি।

আরেক উপকারভোগী মমেনা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। গাছগুলো বড় হলে কিছু টাকা পাব এই আশায় ছিলাম। এখন মনে হচ্ছে কিছুই পাওয়া যাবে না।’

গাছ ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য শামসুল হক বলেন, ভুট্টো মেম্বার তাঁর কাছে গাছগুলো বিক্রি করেছেন। কত টাকায় কেনা হয়েছে জানতে চাইলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি।

এ প্রসঙ্গে তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল বলেন, গাছ বিক্রির বিষয়টি তিনি শুনেছেন, তবে বিস্তারিত কিছুই জানেন না।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য আনছার আলী ভুট্টো ৫০ হাজার টাকায় গাছগুলো বিক্রি করার বিষয়টি স্বীকার করেন। তিনি দাবি করেন, বিক্রির টাকা স্থানীয় মসজিদ, মন্দির এবং উপকারভোগী নারীদের মধ্যে বণ্টন করা হবে। তবে তিনি গাছগুলো সরকারি অনুমোদন ছাড়া বিক্রি করার বৈধতা সম্পর্কে কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থী বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এরপরও বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা