ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বউ মেলায় ক্রেতা শুধুই নারী, মেলায় ঢুকতে পারেন না পুরুষরা দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটক; জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল রাজশাহীর খেতুরী ধামে তিরোধান উৎসবে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ গ্রেফতার ৯ বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল সেনাবাহিনী সেজে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলেন ৭ জন, অতঃপর... ভিডিওর ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা আদায়, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার বাঘার পদ্মায় জেলের জালে ৬৩ কেজির ৬ বাগাড় মাছ ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার আগামী মাসে ২২ গজে ভারত-পাক লড়াই, প্রকাশিত হল সূচি অবসরের ৮ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো ‘আমি আলিয়া বা দীপিকা নই’! পুরুষকেন্দ্রিক ছবির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্‌টে নগরীর তালাইমারীতে মাদকসহ শাশুড়ী-জামাই গ্রেফতার মোহনপুরে সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার পলাতক আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার প্রাথমিকের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০১:১৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০১:১৫:০৩ অপরাহ্ন
কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান
নোয়াখালীর বেগমগঞ্জের একটি কবরস্থান থেকে ৬টি একনলা বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির পারিবারিক কবরস্থানের একটি ভাঙ্গা কবর থেকে বস্তাবন্দি অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে উপজেলার জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির লোকজন তাদের বাড়ির পাশে পারিবারিক কবরস্থান পরিষ্কার করতে যায়। ওই সময় তারা একটি ভাঙ্গা কবরে বস্তাবন্দি ব্যাগ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তারা লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার পুলিশ ও বেগমগঞ্জ থানার পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এটি খুলে ৬টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরী পাইপপগান পাওয়া গেছে।

যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে অস্ত্রগুলো চন্দ্রগঞ্জ থানা হেফাজতে আছে। এ ঘটনায় পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার