ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

একই রকম স্যালাড খেয়ে একঘেয়েমি? রইল রেপিসি

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ১১:৫১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ১১:৫১:৫৭ অপরাহ্ন
একই রকম স্যালাড খেয়ে একঘেয়েমি? রইল রেপিসি একই রকম স্যালাড খেয়ে একঘেয়েমি? রইল রেপিসি
টোফু কেটে সামান্য অলিভ অয়েলে সোনালি করে ভেজে নিন। অ্যাভোকাডো চৌকো আকারে এবং চেরি টমেটো অর্ধেক করে এবং শশা কেটে রাখুন। একটি বড় বাটিতে লেটুস, অ্যাভোকাডো, টমেটো ও শসা দিন। এরপর ভাজা টোফু যোগ করুন। আলাদা ছোট বাটিতে অলিভ অয়েল, সয়া সস, লেবুর রস, নুন ও গোলমরিচ মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। ড্রেসিং স্যালাডের উপর ঢেলে হালকা হাতে মিশিয়ে দিন। উপরে তিল ছিটিয়ে পরিবেশন করুন।

রোস্টেড সুইট পটেটো ও পিনাট স্যালাড 

উপকরণ: মিষ্টি আলু ২টি, ভাজা চিনাবাদাম  ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচোনো ২ টেবিলচামচ, ধনেপাতা কুচি  ১ টেবিলচামচ, লেবুর রস  ১ টেবিলচামচ, নুন স্বাদমতো, চিলি ফ্লেক্স ১/২ চা চামচ, অলিভ অয়েল ১ চা চামচ

প্রণালীঃ মিষ্টি আলু খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নিন। এবার তাতে সামান্য তেল, নুন ও চিলি ফ্লেক্স মাখিয়ে ওভেনে ১৫ মিনিট রোস্ট করুন। ওভেন না থাকলে প্যানে হালকা ভেজে নিচে হবে। ঠান্ডা হলে বাটিতে তুলে ভাজা চিনাবাদাম, পেঁয়াজ ও ধনেপাতা দিন। এবার লেবুর রস ও অলিভ অয়েল দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। চাইলে সামান্য চাট মশলা ছিটিয়ে দিতে পারেন। 

কমলালেবু-বিট স্যালাড

উপকরণ: বিট ১টি, কমলালেবু ১টি, পেঁয়াজ ১/২টি, অলিভ অয়েল ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, মধু ১ চা চামচ, নুন স্বাদমতো, পুদিনা পাতা সামান্য।

প্রণালীঃ কমলালেবু খোসা ছাড়িয়ে রাখুন। বিট আগে সেদ্ধ করে পাতলা গোল করে কেটে নিন। এবার ঠান্ডা করে বড় বাটিতে নিয়ে তাতে কমলালেবু ও পাতলা রিং করে কাটা পেঁয়াজ দিন। আলাদা বাটিতে অলিভ অয়েল, লেবুর রস, মধু ও নুন মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। স্যালাডের উপর ড্রেসিং ঢেলে আলতো করে নেড়ে দিন। উপরে পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু স্যালাড। 

গ্রিলড ফিশ স্যালাড 

উপকরণ: রুই, ভেটকি বা বাসা মাছের ফিলে ২০০ গ্রাম, অলিভ অয়েল ১ টেবিল চামচ, নুন ১/২ চা চামচ, গোলমরিচগুঁড়া ১/৪ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লেটুস পাতা ১ কাপ, টমেটো ১টি, শসা ১টি, গাজর ১/২টি

প্রণালী: মাছের টুকরোগুলো নুন,  গোলমরিচ, রসুন কুচি ও লেবুর রসে ১৫ মিনিট মেরিনেট করুন।
তারপর প্যানে অল্প অলিভ অয়েলে দুই দিক হালকা গ্রিল করে নিন। মাছ ঠান্ডা হলে টুকরো টুকরো করে নিন। এবার একটি বড় বাটিতে লেটুস, টমেটোর পাতলা স্লাইস, কুচোনো গাজর ও পাতলা করে কাটা শসা মিশিয়ে নিন। এরপর মাছ যোগ করে উপর থেকে সামান্য অলিভ অয়েল ও লেবুর রস ছিটিয়ে দিন। তাহলেই তৈরি গ্রিলড ফিশ স্যালাড ।

স্মোকড চিকেন অ্যান্ড আপেল স্যালাড

উপকরণ: স্মোকড বা গ্রিল করা চিকেন ১ কাপ,আপেল ১টি, লেটুস – ১ কাপ, আখরোট বা বাদাম কুচি ১ টেবিল চামচ, দই ৩ টেবিল চামচ, মধু ১ চা চামচ, নুন এক চিমটি, গোলমরিচ ১/৪ চা চামচ

প্রণালী: বড় বাটিতে দই, মধু, নুন ও গোলমরিচ মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। এরপর লেটুস, পাতলা স্লাইসের আপেল ও চিকেন টুকরো করে যোগ করুন। উপরে বাদাম কুচি ছিটিয়ে দিন। ড্রেসিং ঢেলে আলতো করে মিশিয়ে পরিবেশন করুন।

মুগ স্প্রাউট অ্যান্ড এগ স্যালাড 

উপকরণ: মুগ ডাল স্প্রাউট ১ কাপ, সেদ্ধ ডিম ২টি (অর্ধেক কাটা), পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, গোলমরিচ ১/৪ চা চামচ, চাট মশলা ১/২ চা চামচ।


প্রণালীঃ স্প্রাউট ২ মিনিট হালকা ভাপে সেদ্ধ করুন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। লেবুর রস, অলিভ অয়েল, চাট মশলা ও গোলমরিচ দিয়ে নেড়ে দিন। সেদ্ধ ডিম অর্ধেক করে কেটে রাখুন। এবার ডিমের স্লাইস উপরে সাজিয়ে পরিবেশন করুন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ