ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

অস্ট্রেলিয়ায় দাবানল: নিউ সাউথ ওয়েলসে অগ্নিকাণ্ডে অন্তত এক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ১০:১০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ১০:১০:৩৮ অপরাহ্ন
অস্ট্রেলিয়ায় দাবানল: নিউ সাউথ ওয়েলসে অগ্নিকাণ্ডে অন্তত এক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত অস্ট্রেলিয়ায় দাবানল: নিউ সাউথ ওয়েলসে অগ্নিকাণ্ডে অন্তত এক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত
অস্ট্রেলিয়ার তীব্র তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ দাবানলে অন্তত ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার অস্ট্রেলিয়ার পূর্ব ও মধ্য নিউ সাউথ ওয়েলসে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি এতটাই গুরুতর যে এম ১ প্যাসিফিক হাইওয়ে উভয় দিক থেকে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে রাজ্যে ৭৫টিরও বেশি দাবানল ছড়িয়ে আছে।

রুরাল ফায়ার সার্ভিস জানিয়েছে, বেশিরভাগ আগুন আপাতত নিয়ন্ত্রণে আছে, তবে অন্তত ১৯টি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সেন্ট্রাল কোস্টের কুলেওয়ং ও আপার হান্টারের মিলসনস গালি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। কর্তৃপক্ষ সেখানে বাসিন্দাদের তাত্ক্ষণিকভাবে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

সিডনির উত্তরে অন্তত ছয়টি বাড়ি পুড়ে গেছে। গৌলবার্ন রিভার ন্যাশনাল পার্কে ছড়িয়ে পড়া দাবানল ইতিমধ্যেই ৯,০০০ হেক্টরেরও বেশি এলাকা গ্রাস করেছে। প্রিমিয়ার ক্রিস মিন্স জানান, ১,৫০০-এর বেশি দমকল কর্মী ও প্রায় ৩০০টি যানবাহন মোতায়েন করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলসের কমিশনার ট্রেন্ট কার্টিন বলেন, ভোর ২টা থেকে ৫টার মধ্যে বাতাসের দিক পরিবর্তনের আশঙ্কা রয়েছে, যা পরিস্থিতি আরও কঠিন করবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গরম ও শুষ্ক বাতাসের সঙ্গে দমকা হাওয়া আগুনের ঝুঁকি আরও বাড়িয়েছে।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালেই দাবানল একটি পরিচিত সমস্যা। বিশেষ করে কম জনবসতিপূর্ণ এলাকায় গরম ও ঝোড়ো হাওয়ার দিনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা প্রতিবছর বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা