ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৩ জন নিখোঁজ ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের রাস্তায় হেনস্তার শিকার ‘বিগ বস কন্নড়’ খ্যাত তারকা রাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে: তারেক রহমান তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উর্ফী জাভেদের ধর্ম পরিবর্তন নিয়ে তোলপাড় ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ মাত্র ৫ মিনিটের টাবাটা করলেই চেহারা থাকবে ছিপছিপে দিনাজপুরের চিরিরবন্দরের জোড়া হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার সিংড়ায় দুই ট্রাকের রেষারেষি: প্রাণ গেল অটোভ্যান চালকের সুপ্রিম কোর্টে ‘বড় জয়’ ট্রাম্পের! তবে ‘বড় ধাক্কা’ খেতে হল যৌন নির্যাতনের মামলায় তানোরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে ঠাকুরগাঁওয়ে পাচারের আগেই উদ্ধার ১১৫ কেজির বিরল বিষ্ণুমূর্তি, মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা; গ্রেপ্তার-২ জুনে বিদ্যুৎ বিল বেশি এলে যা করবেন রাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ‘আমের লোভ দেখিয়ে’ ধর্ষণের অভিযোগ

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০১:৩৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০১:৩৫:০৬ অপরাহ্ন
দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ‘আমের লোভ দেখিয়ে’ ধর্ষণের অভিযোগ দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ‘আমের লোভ দেখিয়ে’ ধর্ষণের অভিযোগ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল মজিদ মিনু (২৬) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাজীপুর উপজেলার ৫নং সদর ইউনিয়ন শাখার উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার মেঘাই গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ মে বিকেলে মিনু শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে বাড়ির পাশের যমুনা নদীর তীরবর্তী একটি ভুট্টা খেতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে ও মাকে ঘটনার কথা জানায়।

শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। মানসম্মান ক্ষুণ্ন হওয়ার ভয়ে গোপনে শিশুটির চিকিৎসা চলছিল বলে জানা গেছে।

ভুক্তভোগী শিশুর বড় ভাই বৃহস্পতিবার (২৯ মে) কাজীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, মিনু দীর্ঘদিন ধরে এলাকায় শিশুদের ক্ষতি করে আসছে। এ ঘটনার পর আমাদের পরিবারকেও হুমকি দিচ্ছে সে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করেন, মিনুর বিরুদ্ধে আগেও শিশুর সঙ্গে এমন আচরণের অভিযোগ রয়েছে। কিন্তু সামাজিকতার কথা ভেবে ভুক্তভোগীরা মুখ খোলেননি। এখনো সে রাজনৈতিক ছত্রছায়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মিনুর মোবাইল নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম শুক্রবার রাতে ঢাকা পোস্টকে বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে ধরতে অভিযান চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন